শেয়ারবাজারের ৮ আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বন্ধের দাবি বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন বা বন্ধ করার প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সংগঠনটি সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি আনুষ্ঠানিক স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে অবসায়ন প্রক্রিয়া বন্ধের পাশাপাশি একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ ও অধিকার নিশ্চিত করার বিষয়েও জোর দাবি জানানো হয়।
সোমবার দুপুর ১২টার দিকে পরিষদের সভাপতি কাজী মো. নজরুল ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক স্বাক্ষরিত এই স্মারকলিপিটি বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, সম্প্রতি যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠন করেছে, সেই সব ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের ফেসভ্যালু অনুযায়ী প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ টাকা হারে অর্থ প্রদান করতে হবে। অন্যথায়, নতুন গঠিত সম্মিলিত ব্যাংকের সমপরিমাণ শেয়ার বর্তমান শেয়ারহোল্ডারদের অনুকূলে বরাদ্দ দেওয়ার দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপি প্রদানের আগে সকালে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ বিনিয়োগকারীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো অবসায়ন করা হলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত পুঁজি হারাবেন। নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভুল নীতি বা অব্যবস্থাপনার দায় সাধারণ বিনিয়োগকারীরা কেন নেবে—এমন প্রশ্ন তুলে তারা এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
মানববন্ধনে পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি বক্তব্য রাখেন সহ-সভাপতি সরফরাজ হোসেন, আজাদ আহসান বাচ্চু, সিনিয়র সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান। বক্তারা সতর্ক করে বলেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতার সংকটে থাকা বাজারে এ ধরনের সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে। তাই বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে কেন্দ্রীয় ব্যাংকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
পরিষদের নেতৃবৃন্দ জানান, তারা কেবল স্মারকলিপি দিয়েই শান্ত থাকবেন না; যদি তাদের দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া না হয়, তবে সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। মূলত শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা নিশ্চিত করা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পথে বসা থেকে রক্ষা করতেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মামুন/
পাঠকের মতামত:
- বাংলাদেশ নিয়ে ভারতের রামদেবের মন্তব্য ঘিরে তোলপাড়
- চেয়ারম্যানসহ দুদকে নতুন দুই কমিশনার, প্রজ্ঞাপন জারি
- ২০০৬ সালের ভিসা নীতি বদলে যাচ্ছে, নতুন খসড়ায় যা যা থাকছে
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- র্যাবের বিদায়, পুলিশের অধীনে আসছে নতুন এসআরবি
- সার্ক পুনরুজ্জীবনে ঢাকার নতুন রাজনৈতিক উদ্যোগ
- ওমানকে ট্রাম্পের বোমা হামলার হুমকি, বাড়ল উত্তেজনা
- উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা, প্রজ্ঞাপন জারি
- অনিয়ম-জালিয়াতির অভিযোগে উত্তরা ফাইন্যান্সের ৪ পরিচালকের পদত্যাগ
- সুকুকে বিনিয়োগকারীদের বরাদ্দের নতুন অনুপাত নির্ধারণ
- মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
- রবির ব্র্যান্ড কাঠামোয় পরিবর্তন, আসছে ‘সার্কেল’
- নয়টি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাইব্যুনালে পলকের কণ্ঠে ভিন্ন সুর, ন্যায়বিচার নিয়ে যা বললেন
- বাজার নিয়ন্ত্রণে কমিশনের ব্যর্থতা দেখছেন সংশ্লিষ্টরা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- এয়ারটেল থেকে ‘সার্কেল’, বড় পরিবর্তনের ঘোষণা রবির
- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির অবস্থান নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
- গভর্নরের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদের বৈঠক, উঠে এলো যেসব বিষয়
- ১৭ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় সুখবর, যা জানাল সরকার
- শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হলো ‘মিজানের ভাতের হোটেল’
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- ৩০ ওয়াটের ফোনে ৬৫ বা ১০০ ওয়াটের চার্জার দিলে বিপদ?
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- অবশেষে পে স্কেলে বড় সুখবর, সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার!
- ভারতকে যে দুই শর্ত দিল বাংলাদেশ
- ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
- অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
- প্রধানমন্ত্রীর ভারত সফরে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বিদেশি মালিকানাধীন ব্যাংকের মিউচুয়াল ফান্ডে নতুন সুবিধা
- নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্সের ডিপি সনদ স্থগিত
- দুর্বল নজরদারিতে থমকে আছে বাজারের কাঙ্ক্ষিত গতি
- ১৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কবে? পে-স্কেলে নতুন মোড়
- প্রভিশন ঘাটতি ও তারল্য সংকটে মাইডাস ফাইন্যান্স
- মার্জিন ঋণ নিয়ে ফান্ডের ইউনিটধারীদের তথ্য চেয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড
- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ওয়ানের তহবিল বিতরণের তারিখ নিয়ে সংশোধনী
- হাসিনা ফিরবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে জানাল ভারত
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- ঈদে মিলাদুন্নবী ঘিরে সুখবর, টানা ৪ দিন ছুটির সুযোগ
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- ৬৬ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা








