৭৩ বছরের ইতিহাসের রেকর্ড ভাঙলো, আবহাওয়াবিদদের আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক : দিন ও রাতে প্রায় একই ধরনের ঘন কুয়াশা এবং অস্বাভাবিক তাপমাত্রা পরিস্থিতির কারণে দেশজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই অবস্থা কয়েক দিন ধরেই বিরাজ করছে। দেশের আবহাওয়ার বর্তমান পরিস্থিতিকে ‘দুর্যোগপূর্ণ’ বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, গত ৭৩ বছরের আবহাওয়ার রেকর্ডেও এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি।
এ প্রসঙ্গে গতকাল সোমবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ আমার দেশ–কে বলেন, ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেদিন ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ছিল মাত্র ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে শীতের অনুভূতি ছিল নজিরবিহীন।
তিনি বলেন, এরপর থেকে টানা কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকছে। ফলে শীতের তীব্রতা ক্রমেই বেড়ে যাচ্ছে।
ড. বজলুর রশিদ আরও বলেন, “আমাদের কাছে থাকা ৭৩ বছরের আবহাওয়ার তথ্যেও এমন পরিস্থিতির কোনো নজির নেই। সব মিলিয়ে বর্তমান আবহাওয়া দেশের জন্য স্পষ্টতই দুর্যোগপূর্ণ।”
তিনি জানান, সাধারণত শীত মৌসুমে একটানা দুই থেকে তিন দিন ঘন কুয়াশা থাকে, পরে পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু এবার চিত্র ভিন্ন। দীর্ঘ সময় ধরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। দিনের বেলায় সূর্যের আলো দীর্ঘক্ষণ স্থায়ী না হওয়ায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে গেছে। এতে ‘কুলিং ইফেক্ট’ বাড়ছে এবং শীতের অনুভূতিও তীব্র হচ্ছে। ফলে সারাদেশের মানুষ থরথর করে কাঁপছে।
এ আবহাওয়াবিদ আরও বলেন, গতকাল দেখা গেছে দেশের সর্বদক্ষিণের এলাকা টেকনাফের তুলনায় উত্তরের তেঁতুলিয়ায় তাপমাত্রা বেশি ছিল, যা স্বাভাবিক পরিস্থিতির বিপরীত। এ ধরনের উল্টো চিত্রও এবারের শীতের ব্যতিক্রমী দিক।
তার মতে, দিল্লি থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ ঘন কুয়াশার বলয় কয়েক দিন ধরেই সক্রিয় রয়েছে। পাশাপাশি চলতি মৌসুমে অন্যান্য বছরের মতো উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। গত দুই মাসে কোনো পশ্চিমা লঘুচাপ সক্রিয় নেই এবং বাতাসের গতিবেগও খুব কম। এসব কারণে দিন ও রাতের ঘন কুয়াশা সহজে কাটছে না। ফলে কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমলেও রাজধানী ঢাকায় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এরপর আবার তা কমতে শুরু করার আশঙ্কা রয়েছে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে—৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দেশের ১২টি জেলায়—রাজশাহী বিভাগের আট জেলা ছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর ও দিনাজপুরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় শৈত্যপ্রবাহের পরিধি কিছুটা বেড়েছে। তবে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, এ পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি মাসে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। তবে ২০১৮ সালের মতো ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
চলতি মাসে দেশে অন্তত পাঁচ দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এক থেকে দুই দফা তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
মুসআব/
পাঠকের মতামত:
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
জাতীয় এর সর্বশেষ খবর
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা













