তালিকাভুক্ত ব্রোকারেজের সনদ বাতিল করল ডিএসই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে লেনদেন পরিচালনার অনুমতি পেলেও নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে ব্যর্থ হওয়ায় এক ব্রোকারেজ হাউসের সনদ বাতিল হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এসকিউ ব্রোকারেজ হাউসের ট্রেডিং সংক্রান্ত নিবন্ধন সনদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা শুরু করা বাধ্যতামূলক। তবে একাধিকবার সময় বাড়ানো হলেও এসকিউ ব্রোকারেজ হাউস কার্যক্রম চালু করতে পারেনি।
সনদ বাতিল হওয়ায় এখন থেকে প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে শেয়ার লেনদেন পরিচালনার কোনো আইনি বৈধতা থাকছে না বলে জানিয়েছে ডিএসই। বিনিয়োগকারীদের সতর্ক করতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে, যাতে কেউ ভুলবশত প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো লেনদেন বা আর্থিক কার্যক্রমে যুক্ত না হন।
একই সঙ্গে ডিএসই জানিয়েছে, যদি এরই মধ্যে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির সঙ্গে লেনদেন করে আর্থিক ক্ষতির মুখে পড়ে থাকেন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ডিএসইর তথ্যমতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় এসকিউ ব্রোকারেজ হাউসকে শেয়ারবাজারে লেনদেন পরিচালনার জন্য ট্রেক সনদ দেওয়া হয়। এ ধরনের সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোই শেয়ারবাজারে ‘ব্রোকারেজ হাউস’ হিসেবে পরিচিত।
তৎকালীন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে স্টক ব্রোকার ও স্টক ডিলার—উভয় সনদই প্রদান করে। স্টক ব্রোকার সনদের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার সুযোগ দেওয়া হয়, আর স্টক ডিলার সনদ প্রতিষ্ঠানটির নিজস্ব বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়।
ডিএসই জানায়, কয়েক দফা তাগিদ দেওয়ার পরও এসকিউ ব্রোকারেজ হাউস ব্যবসা শুরু না করায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই সনদ বাতিলের আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ডিএসই চূড়ান্তভাবে সনদ বাতিল করেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির মালিকানায় ছিলেন কুমিল্লা থেকে নির্বাচিত আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে কার্যক্রম শুরুর আগ্রহ হারিয়ে ফেলে, যার ফলশ্রুতিতে সনদ বাতিলের আবেদন করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








