ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জানা গেল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে

২০২৬ জানুয়ারি ০৬ ০৯:৩৯:১৮
জানা গেল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ চলছেই। এতে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। শীতের এই প্রকোপ থেকে বাদ পড়েনি রাজধানী ঢাকাও। দিনের কিছু সময় সূর্যের দেখা মিললেও বেশির ভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন থাকছে। এ অবস্থায় আজ রোদ উঠবে কি না—সে বিষয়ে তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, আজও দেশ কুয়াশা বেল্টের প্রভাবের মধ্যেই রয়েছে। ফলে অনেক এলাকায় দুপুরের আগ পর্যন্ত রোদের দেখা মিলবে না।

পোস্টে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দুপুরের আগেই সূর্যের দেখা মিলতে পারে। তবে বরিশাল, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় সারাদিন আকাশ কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেছে অধিদপ্তর। পাশাপাশি বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে