দুইদিনে ১০৭ কোটি উত্তোলন, সম্মিলিত ব্যাংক নিয়ে যা বলল গভর্নর
নিজস্ব প্রতিবেদক: সদ্য একীভূত হওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে গত দুই দিনে আমানতকারীরা ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করেছেন। তবে একই সময়ে ব্যাংকটিতে নতুন আমানতও জমা পড়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এসব তথ্য জানান। এসময় তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেছেন, তাদের গচ্ছিত অর্থ সম্পূর্ণ নিরাপদ এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এই ব্রিফিংয়ে গভর্নর জানান, পাঁচটি শরিয়াহ-ভিত্তিক ব্যাংক একীভূত হওয়ার পর গত বৃহস্পতিবার এবং রবিবার—এই দুই দিনে ১৩,৩১৪ জন আমানতকারী টাকা তুলে নিয়েছেন। তবে আশার কথা হলো, একই সময়ে ৪৪ কোটি ৯ লাখ টাকার নতুন আমানত জমা পড়েছে। ফলে নিট আউটফ্লোর পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ কোটি ২৬ লাখ টাকা।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, টাকা উত্তোলন হলেও নতুন করে আমানতও আসছে। এটি প্রমাণ করে যে এখানকার অর্থ সম্পূর্ণ নিরাপদ। গ্রাহকদের দুশ্চিন্তার কিছু নেই এবং ভবিষ্যতে ভয়ের কোনো কারণ আমি দেখছি না। তিনি আরও যোগ করেন যে, গত দুই দিনে যারা টাকা জমা দিয়েছেন তারা সবাই নতুন গ্রাহক। তারা যেকোনো সময় তাদের টাকা তুলে নিতে পারবেন এবং প্রচলিত ইসলামী ব্যাংকিং রেট অনুযায়ী প্রতিযোগিতামূলক মুনাফাও পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের ব্রিফিংয়ে দেওয়া ব্যাংকভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক থেকে সবচেয়ে বেশি ৬৬ কোটি টাকা উত্তোলন করা হয়েছে, তবে উল্লেখযোগ্য বিষয় হলো একই সময়ে এই ব্যাংকেই আবার সর্বোচ্চ ২৪.২৬ কোটি টাকার নতুন আমানত জমা পড়েছে। অন্যান্য ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকে ১৫.২৪ কোটি টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে ৩.৪৯ কোটি টাকার নতুন আমানত সংগৃহীত হয়েছে। এছাড়া তুলনামূলক কম হলেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৪৮ লাখ টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে ৬২ লাখ টাকা নতুন আমানত হিসেবে জমা দিয়েছেন গ্রাহকরা।
এসময় গভর্নর ঘোষণা করেন যে, একীভূত হওয়া পাঁচটি ব্যাংকেই বিস্তারিত ফরেনসিক অডিট করা হবে। এই অডিটের মাধ্যমে অতীতে কীভাবে টাকা সরিয়ে নেওয়া হয়েছে এবং এর পেছনে কারা দায়ী, তা খুঁজে বের করা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, টাকা কোথায় গেছে এবং কারা জড়িত ছিল তা আমরা বের করব। কোনো কর্মকর্তা বা স্পন্সর-পরিচালক দোষী সাব্যস্ত হলে কোনো ছাড় দেওয়া হবে না। আইনি ব্যবস্থার জন্য প্রমাণাদি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হবে।
গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংক আপাতত রাষ্ট্রীয় মালিকানাধীন থাকলেও এটি বেসরকারি খাতের মডেলে পরিচালিত হবে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি পে-স্কেল কার্যকর হবে না, বরং পাঁচটি ব্যাংকের ভিন্ন ভিন্ন বেতন কাঠামোকে একটি একক বেসরকারি ব্যাংকিং কাঠামোর অধীনে আনা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাংকের জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া শেষ হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এই ব্যাংকটিকে লাভজনক পর্যায়ে ফিরিয়ে আনা।
এমজে/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













