৪ আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন
নিজস্ব প্রতিবেদক : প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরের একমাত্র আকাঙ্ক্ষা—আল্লাহর ভালোবাসা অর্জন করা। কারণ, আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালে সফল হওয়া অসম্ভব। ইবাদত, দোয়া এবং ঈমানি আমলের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। তবে আল্লাহ তায়ালার ভালোবাসা পাওয়ার কিছু নিদর্শন রয়েছে, যা একজন মুমিনের জীবনে স্পষ্টভাবে প্রকাশ পায়।
প্রখ্যাত ইসলামি বক্তা ও স্কলার শায়খ আহমাদুল্লাহ এর ব্যাখ্যায়, এমন ৪টি লক্ষণ রয়েছে, যেগুলোর মাধ্যমে বোঝা যায়—আল্লাহ তায়ালা কাউকে ভালোবাসেন।
চলুন জেনে নিই সেই চারটি আলামত কী কী:
১. মানুষ তাকে ভালোবাসবে
রাসুলুল্লাহ (সা.) বলেন,“যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইল (আ.)-কে বলেন: ‘আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো।’ এরপর জিব্রাইল (আ.) আকাশে ঘোষণা দেন, আকাশবাসীরা তাকেও ভালোবাসে। অতঃপর সেই ভালোবাসা জমিনেও প্রতিষ্ঠিত হয়।”(হাদিস: মেশকাত ৫০০৫)
তবে মনে রাখতে হবে, জনপ্রিয়তা মানেই যে আল্লাহর ভালোবাসা তা নয়। অনেক অন্যায়কারী ও ঈমানহীন মানুষকেও বহু লোক ভালোবাসে। এখানে বলা হয়েছে—ঈমানদারদের কাছে প্রিয় হওয়া। নেককার ও সৎ মুমিনদের হৃদয়ে যার স্থান হয়—সে আল্লাহর কাছে প্রিয় হতে পারে।
২. দুনিয়ামুখীতা কম থাকবে
আল্লাহ যাকে ভালোবাসেন, তিনি তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত রাখেন। এমন ব্যক্তির মনে পদ-পদবি, সম্পদ বা খ্যাতির প্রতি মোহ থাকেনা। আল্লাহ তাকে দুনিয়ার প্রাচুর্য থেকেও বাঁচিয়ে রাখেন—তার কল্যাণের জন্য।
রাসুলুল্লাহ (সা.) বলেন,“আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন, যেমন তোমরা কোনো রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখো।”(তিরমিজি: ২০৩৬)
তবে এই কথার মানে এই নয় যে, দুনিয়া পাওয়া মানেই আল্লাহর ঘৃণা। অনেক নবী ও সাহাবি যেমন দাউদ (আ.), সোলায়মান (আ.) ও ওসমান (রা.) ছিলেন ধনবান—তবুও আল্লাহর প্রিয় ছিলেন। কারণ, তাদের অন্তরে দুনিয়ার মোহ ছিল না।
৩. জীবনে বিপদ-আপদ লেগেই থাকবে
বিপদে-আপদে যারা ধৈর্য ধরে, সন্তুষ্ট থাকে—তাদের আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের বারবার পরীক্ষা নেন।
রাসুলুল্লাহ (সা.) বলেন,“আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন। যে এতে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহর সন্তুষ্টি; আর যে অসন্তুষ্ট হয়, তার জন্য আল্লাহর অসন্তুষ্টি।”(তিরমিজি: ২৩৯৬)
তিনি আরও বলেন,“আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্রুত শাস্তি দেন (এই দুনিয়াতেই)। আর যার অমঙ্গল চান, তার শাস্তি আখিরাতে রেখে দেন।”(মুসলিম: ২৯৫৬)
৪. দ্বীনের জ্ঞান ও নেক আমলের সুযোগ পাবেন
আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দেন ও বেশি বেশি নেক আমলের সুযোগ করে দেন।
রাসুল (সা.) বলেন,“আল্লাহ যাকে কল্যাণ দিতে চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।”(বুখারি: ৭১; মুসলিম: ১০৩৭)
আরও হাদিসে বলা হয়েছে,“আল্লাহ যখন কারো মঙ্গল চান, মৃত্যুর আগে তাকে নেক আমলের তাওফিক দেন এবং সেই আমলের ওপরই তার মৃত্যু হয়।”(তিরমিজি: ২১৪২; সহিহ ইবনে হিববান)
মুসআব/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













