ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

০৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৫ অক্টোবর ০৭ ১৪:৪৯:৫৩
০৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি.।

তথ্য অনুযায়ী, এদিন সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি. এর ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার। কোম্পানিটির ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি: এর শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ১৩ লাখ টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি ইন্সুরেন্স লি: , খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি., ওরিয়ন ইনফিউশন লি:, সামিট এলায়েন্স পোর্ট লি: , অ্যাপেক্স ফুটওয়্যার এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে