‘শাপলা’ প্রতীক না দেওয়ার পেছনের কারণ জানালেন ইসি
নিজস্ব প্রতিবেদক : নিবন্ধিত কোনো রাজনৈতিক দলকে জাতীয় ফুল ‘শাপলা’ প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দীনের নেতৃত্বাধীন কমিশন সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে, জাতীয় ফুল শাপলা সংরক্ষিত থাকবে।
ইসির ধারণা, যদি কোনো দল শাপলা প্রতীক পায়, তবে তা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে এবং আইনি জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য দল হিসেবে ঘোষণা করা হয়। এনসিপিকে ৫০টি প্রতীকের নমুনা থেকে একটি বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, যা আজ শেষ হচ্ছে।
নাটোরের কানাইখালীতে জেলা সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “যে নির্বাচন কমিশন একটি দলকে মার্কা দেয়ার মতো শক্তিশালী না, তারা সুষ্ঠু নির্বাচন করতেও সক্ষম হবে না।” এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ইসির চিঠিকে ‘হাস্যকর’ বলেছিলেন। তবে কমিশন এসব বক্তব্যকে রাজনৈতিক বিবেচনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্বাচন কমিশনার জানিয়েছেন, জাতীয় ফুল শাপলা যদি কোনো দলকে দেওয়া হয়, তাহলে এর মর্যাদা ও অমর্যাদা নিয়ে প্রশ্ন উঠবে। নির্বাচনের পোস্টারে এটি পায়ের নিচে পড়ে গড়িয়ে গেলে সাধারণ মানুষের কাছে এর মর্যাদা ক্ষুণ্ণ হবে। আইনগতভাবে এর মর্যাদা রক্ষা না হলে প্রতীকের সম্মান হ্রাস পাবে।
তারা আরও জানিয়েছেন, শাপলা প্রতীক দেশের ১৫-২০টি গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহৃত হয়। যেমন—রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়, পাসপোর্ট, সশস্ত্র বাহিনী বিভাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সংসদ ভবনের সামনে।
এক কমিশনার বলেন, “নির্বাচন নিয়ে সংবিধানের ৪(৩) ও ৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় প্রতীক শাপলার অননুমোদিত ব্যবহার নিষিদ্ধ এবং অপরাধমূলক। তাই কোনো দলকে শাপলা দেওয়া হলে তা নিয়ে বিরোধ ও মামলা হতে পারে, যার দায় কে নিবে?”
ইসি জানিয়েছে, রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিলে তিনটি প্রধান সমস্যা হবে—
১. জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত প্রতীক যদি কোনো দলের সঙ্গে যুক্ত হয়, তাহলে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হবে।
২. রাষ্ট্রীয় পরিচয়পত্রের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
৩. ভোটার মনে করতে পারে এটি কোনো রাজনৈতিক দলের চিহ্ন, যা নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করবে।
ফলস্বরূপ, শাপলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সংবিধানের নিরপেক্ষতা ও ন্যায়সংগত নির্বাচনের নীতির পরিপন্থী হবে। এই কারণেই ইসি নিবন্ধিত রাজনৈতিক দল ‘নাগরিক ঐক্য’কে শাপলা প্রতীক দেয়নি এবং ভবিষ্যতেও কোনো দলকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হবে না।
মুসআব/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













