রাজা মসোয়াতির ১৫ স্ত্রী ও ৩০ সন্তান নিয়ে ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের আগমনের একটি পুরোনো ভিডিও আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আফ্রিকার এই রাজা অত্যন্ত আড়ম্বরের সঙ্গে বিমানবন্দরে পৌঁছেছেন তাঁর একাধিক স্ত্রী ও বিশাল অনুচরবৃন্দের সঙ্গে।
ভিডিওটি প্রথম প্রকাশিত হয় গত জুলাইয়ে। এতে দেখা যায়, রাজা মসোয়াতি তৃতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে ব্যক্তিগত জেট থেকে নামছেন। তাঁর পেছনে সারি সারি সাজানো তাঁর স্ত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওতে লেখা ছিল, “স্বাজিল্যান্ডের রাজা ১৫ স্ত্রী ও ১০০ জন চাকর নিয়ে আবুধাবিতে এসেছেন। তাঁর বাবা রাজা সোবুজা দ্বিতীয়ের স্ত্রী ছিলেন ১২৫ জন।”
খবরে আরও বলা হয়েছে, রাজার সঙ্গে তাঁর প্রায় ৩০ সন্তানও সফরে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক রাজকীয় সদস্যের আগমনে বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয় এবং নিরাপত্তার স্বার্থে একাধিক টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর ব্যাপক সমালোচনার ঝড় উঠে। অনেকে রাজার বিলাসী জীবনযাপনের সঙ্গে এসওয়াতিনির সাধারণ মানুষের দারিদ্র্যের তীব্র বৈপরীত্য তুলে ধরেছেন।
এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “তাঁর দেশের মানুষ বিদ্যুৎ ও পানির অভাবে কষ্টে দিন কাটায়, অথচ রাজা বিলাসবহুল জেটে ভ্রমণ করছেন।”
আরেকজন লিখেছেন, “এই দেশ কি এত ধনী যে রাজা ব্যক্তিগত বিমানে ভ্রমণ করতে পারেন?”
কেউ কেউ আরও ক্ষুব্ধ হয়ে বলেন, “এই মানুষটি ব্যক্তিগত বিমানে ঘোরেন, অথচ তাঁর জনগণ না খেয়ে মরছে।”
একজন ব্যঙ্গ করে লেখেন, “তাঁর ১৫ স্ত্রীকে সামলাতে আলাদা একজন সমন্বয়ক আছেন নাকি?”
আফ্রিকার শেষ পূর্ণক্ষমতাধারী রাজা মসোয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে দেশ শাসন করছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
অন্যদিকে, দেশটিতে স্বাস্থ্য ও শিক্ষা খাত ভেঙে পড়েছে। সরকারি হাসপাতালগুলোতে ওষুধের ঘাটতি রয়েছে, আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে বেকারত্বের হার ছিল ৩৩.৩ শতাংশ।
তবুও, রাজা মসোয়াতি নির্মাণ, কৃষি, পর্যটন, টেলিকমিউনিকেশন ও বনজ শিল্পে বিনিয়োগ রেখেছেন বলে সুইজারল্যান্ড নিউজ জানিয়েছে।
রাজা মসোয়াতি তাঁর জাঁকজমকপূর্ণ জীবনযাপন ও ঐতিহ্যবাহী রাজকীয় রীতির জন্য পরিচিত। প্রতিবছর তিনি শতাব্দীপ্রাচীন “রিড ড্যান্স” অনুষ্ঠানে নতুন কনে নির্বাচন করেন, যা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সম্মানিত হলেও বিতর্কের কারণও হয়ে থাকে।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







