পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি
নিজস্ব প্রতিবেদক : আমাদের অনেকেই আছি যারা একবার টুথব্রাশ কিনে মাসের পর মাস ব্যবহার করি—যতক্ষণ না সেটি একদম পুরনো হয়ে অচল হয়ে পড়ে। ভাবি, ‘এখনো তো ব্রাশটা ঠিকঠাক কাজ করছে!’ কিন্তু জানেন কি, পুরোনো টুথব্রাশ দিয়ে নিয়মিত দাঁত মাজলেও দাঁত ভালোভাবে পরিষ্কার হয় না, উল্টো এটি দাঁতের ক্ষতি করতে পারে?
বিশেষজ্ঞরা বলছেন, টুথব্রাশের ব্রিস্টল (লোম) নিয়মিত ব্যবহারে নরম ও বাঁকা হয়ে যায়, ফলে ব্রাশ ঠিকমতো কাজ করতে পারে না। এছাড়া, পুরনো ব্রাশে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দাঁত ও মাড়ির জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে।
চলুন, জেনে নিই পুরোনো টুথব্রাশ ব্যবহারের ক্ষতি ও কখন সেটি বদলানো উচিত।
দাঁত পরিষ্কারের কার্যকারিতা কমে যায়
নিয়মিত ব্যবহারে ব্রাশের ব্রিস্টল বাঁকা ও দুর্বল হয়ে যায়, যা ‘ব্রিস্টল ফ্লেয়ারিং’ নামে পরিচিত। ফ্লেয়ার হয়ে গেলে ব্রাশ দাঁতের কোনা-উপকোণে পৌঁছাতে পারে না, ফলে পুরো দাঁত পরিষ্কার হয় না। ২০১৩ সালের এক গবেষণায় দেখা গেছে, টানা ৪০ দিন একই ব্রাশ ব্যবহার করলে এই সমস্যা দেখা দেয়।
পুরোনো ব্রাশে ব্যাকটেরিয়া জমে যায়
ব্রাশের ওপর জমে থাকা ব্যাকটেরিয়া সাধারণ পানি দিয়ে ধুলে মরে না। এই ব্যাকটেরিয়া দাঁত ও মাড়ির ইনফেকশন, মুখে দুর্গন্ধসহ বিভিন্ন অসুস্থতা সৃষ্টি করতে পারে।
মুখে সংক্রমণ ছড়াতে পারে
দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়া বা মুখে ঘা হঠাৎ দেখা দিলে এর কারণ হতে পারে পুরোনো টুথব্রাশ। অনেকেই মাসের পর মাস একই ব্রাশ ব্যবহার করে, যা মুখে জীবাণু ছড়িয়ে দিতে পারে।
ব্রাশের ক্ষয় সতর্ক সংকেত
ব্রাশের মাথা বা হাতলে ফাটল পড়েছে? ব্রিস্টল ছড়িয়ে গেছে চারদিকে? বুঝে নিন, বদলানোর সময় এসেছে। এমন ব্রাশ দিয়ে দাঁত মাজলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।
কখন টুথব্রাশ বদলানো উচিত?
দাঁত চিকিৎসকদের পরামর্শ:
প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর টুথব্রাশ বদলানো জরুরি।
ব্রিস্টল বাঁকা বা দুর্বল হলে সঙ্গে সঙ্গে বদলান।
অসুস্থতার পর সুস্থ হওয়ার পরেও ব্রাশ বদলানো ভালো।
ইলেকট্রিক টুথব্রাশের ক্ষেত্রে শুধু হেড বদলালে হয়।
দাঁতের যত্ন মানেই শুধু দিনে দুবার ব্রাশ করা নয়, সেই ব্রাশ ঠিকঠাক আছে কি না তাও খেয়াল রাখতে হবে। পুরোনো টুথব্রাশ আপনাকে অজান্তেই জীবাণু, ইনফেকশন ও দাঁতের ক্ষতির ঝুঁকিতে ফেলতে পারে। তাই সময়মতো টুথব্রাশ বদলান, সুস্থ থাকুন, হাসুন নির্ভয়ে।
মুসআব/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













