পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে যাচ্ছে শেয়ারবাজারের আরেক ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক এখন প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন ধারায় যুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে। ব্যাংকটি নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকে রূপান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি বিস্তারিত পরিকল্পনা জমা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকও প্রাথমিকভাবে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। বর্তমানে এনসিসি ব্যাংক তাদের এই রূপান্তরের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি রিপোর্ট) তৈরির কাজ করছে, যা দ্রুতই বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
সবশেষ ২০২১ সালে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরিত হয়েছিল। এরপরে অন্য কোনো প্রচলিত ব্যাংক পুরোপুরি এই ধারায় আসেনি। এমন সময়ে এনসিসি ব্যাংকের এই আগ্রহ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যখন দেশের বেশ কিছু পুরোনো ইসলামিক ব্যাংক আর্থিক সংকটের কারণে একীভূত হওয়ার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যদিও গত সরকারের সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক বাদে বেশিরভাগ ব্যাংক অনিয়ম ও সংকটে জড়িয়ে পড়েছিল, বর্তমানে এই দুটি ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এনসিসি ব্যাংক ছাড়াও নন-রেসিডেন্ট বাংলাদেশি ব্যাংক (এনআরবি) এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকও ইসলামিক ব্যাংকিংয়ে রূপান্তরের জন্য আগ্রহ দেখিয়েছে। তবে তারা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পরিকল্পনা জমা দেয়নি।
অন্যদিকে, পূবালী ব্যাংক এবং ব্যাংক অব সিলন পূর্ণাঙ্গ রূপান্তরের আবেদন না করে কেবল ইসলামিক শাখা বা উপশাখা খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। বর্তমানে দেশে মোট ১০টি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, অনিয়ম ও অস্থিরতার কারণে একসময় ইসলামিক ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা কিছুটা কমে গিয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরতে শুরু করায় মানুষের আগ্রহ আবার বাড়ছে। এই সুযোগকে কাজে লাগাতে প্রচলিত ধারার ব্যাংকগুলো আগ্রহ দেখাচ্ছে। বাজারে ভালো সুনাম আছে এমন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছে।
এনসিসি ব্যাংকের পক্ষ থেকে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বোর্ডের অনুমোদন নিয়ে তারা বাংলাদেশ ব্যাংকে আবেদন ও পরিকল্পনা জমা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম হলো ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করা। এই রিপোর্ট তৈরির মাধ্যমে ব্যাংকের সম্পদ এবং টেকসই অবস্থান যাচাই করা হবে, যা নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রচলিত ব্যাংকগুলো মোট ৪৬টি ইসলামিক শাখা এবং ৯১৯টি ইসলামিক উইন্ডো পরিচালনা করছে। এর মধ্যে এনসিসি ব্যাংকের দুটি শাখা ও ৩২টি উইন্ডো রয়েছে। পূবালী ব্যাংকের আটটি শাখা ও ২২টি উইন্ডো আছে এবং তারা সম্প্রতি আরও ৮৭টি শাখার জন্য আবেদন করেছে, যার মধ্যে আটটির অনুমোদন মিলেছে। এছাড়া এনআরবি ব্যাংকের একটি ইসলামিক শাখা ও ২৭টি উইন্ডো এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দুটি ইসলামিক শাখা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাস শেষে ইসলামিক ব্যাংকগুলোর মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৭ কোটি টাকা এবং বিনিয়োগের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ২০৯ কোটি টাকা। বর্তমানে দেশে ইসলামিক ব্যাংকের মোট শাখা সংখ্যা ১ হাজার ৭৩৯টি।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাংলাদেশকে ঘিরে চীনের বড় পরিকল্পনা!
- দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ
- ২৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- জিমেইলে আসছে ‘কপি কোড’, এক ক্লিকেই হবে ভেরিফিকেশন
- সন্তানকে সময় দিতে চাকরি ছাড়লে মিলতে পারে টাকা
- দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার
- ডিএসইর জরিমানা থেকে বাঁচতে বিএসইসির কাছে আবেদন
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন
- প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন দুই পরিচালক, আসছে বড় লেনদেন
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা
- মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য
- দুই ফান্ডের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- দলীয় বহিষ্কারের পরও কেন এমপি পদ বহাল, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ট্রাম্পের আয়োজনে নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান
- পাসপোর্ট হারালে যা করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস, জানুন আজকের আবহাওয়া
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক
- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- তাবলিগ শেষে থানায় ফিরে যা অঙ্গীকার করলেন দুই মাদক কারবারি
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ
- ২৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার












