ব্যাংক একীভূত, ২ লাখ টাকার কম আমানত সবার আগে ফেরত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ব্যাংকিং খাত গত কয়েক বছরে ক্রমশ সংকটের মুখে পড়েছে। খেলাপি ঋণ বৃদ্ধি, পুঁজির ঘাটতি ও আর্থিক দুর্বলতার কারণে বিশেষ করে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক দীর্ঘমেয়াদে সমস্যায় জর্জরিত। এ অবস্থায় দেশের কেন্দ্রীয় ব্যাংক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং আমানতকারীদের আস্থা রক্ষায় পাঁচটি ইসলামী ব্যাংক — ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক — একত্রিত করে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ গঠনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে।
কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড এই প্রস্তাব গৃহীত করেছে এবং প্রশিক্ষিত প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সেবার ধারাবাহিকতা রক্ষায় বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
একীভূতকরণের পর, ২ লাখ টাকার কম আমানতকারীরা প্রথমে তাদের টাকা ফেরত পাবেন। প্রশাসক নিয়োগ এবং সরকারি তহবিলের ব্যবস্থা হলে তাদের টাকা একবারেই সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। অন্য আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ার ব্যবস্থা থাকবে।
সরকারের অভিযোগ, বিগত সময়ে এই ব্যাংকগুলো অস্বাভাবিক ঋণ বিতরণ করায় অনেক টাকা পাচার হয়েছে, যার পুনরুদ্ধার কঠিন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ইউনিয়ন ব্যাংকের ৯৮%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৬%, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮৬%, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬২% এবং এক্সিম ব্যাংকের ৪৮% ঋণ খেলাপি, যা আদায়ের সম্ভাবনা খুবই কম।
পাঁচ ব্যাংকের সম্মিলিত ঋণের পরিমাণ প্রায় ১.৯৫ লাখ কোটি টাকা, যার ৭৭% খেলাপি। পেইড আপ ক্যাপিটাল মাত্র কয়েক হাজার কোটি টাকায় সীমাবদ্ধ, যা বর্তমান ক্ষতি সামলাতে যথেষ্ট নয়। এর ফলে, মার্জার ব্যর্থ হলে ব্যাংকিং সিস্টেমে সিস্টেমিক ঝুঁকি তৈরি হতে পারে।
সরকার ও বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের মাধ্যমে নতুন ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ গঠন করবে, যা রাষ্ট্র মালিকানাধীন ও দক্ষ পরিচালনায় পরিচালিত হবে। পুরনো মালিকদের শেয়ার বাতিল হবে, তবে তাদের ঋণ নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন প্রায় ৩৫ হাজার কোটি টাকা হবে, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা সরবরাহ করবে সরকার, ১২ হাজার কোটি টাকা আসবে আমানত বিমা তহবিল থেকে এবং বাকি ৩ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে আসবে।
আমানতকারীদের টাকা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে এবং তারা ধাপে ধাপে টাকা উত্তোলন করতে পারবেন। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে টাকা ফেরতের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার প্রদানের প্রস্তাব থাকবে।
বাংলাদেশ ব্যাংক আমানত বিমা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। বর্তমান আইনে ব্যাংক অবসায়ন হলে আমানতকারীরা ১ লাখ টাকা পর্যন্ত ফেরত পান, কিন্তু নতুন প্রস্তাবে ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার বিধান সংযোজন করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেছেন, ক্ষুদ্র আমানতকারীদের আতঙ্ক কাটানো প্রয়োজন, তা না হলে নতুন ব্যাংক সফল করা কঠিন হবে।
বিশ্বব্যাপী ব্যাংক একীভূতকরণের নজির রয়েছে। ভারত ২০১৭-২০২০ সালে ১০টির বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক একীভূত করেছে, যা পরবর্তীতে শক্তিশালী হয়েছে। ইন্দোনেশিয়ায় ২০২১ সালে তিনটি ইসলামী ব্যাংক একত্রিত করে ইন্দোনেশিয়া ইসলামী ব্যাংক গঠন করা হয়, যা আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স খাতে প্রতিযোগিতায় সক্ষম। পাকিস্তানে ন্যাশনালাইজেশনের সময় একীভূতকরণ হলেও রাজনৈতিক হস্তক্ষেপে সাফল্য মেলেনি।
বাংলাদেশ যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে এবং সুশৃঙ্খল প্রশাসন নিশ্চিত করে, তবে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













