ভুয়া ব্রোকারেজ, নকল অ্যাপ—৩ হাজার বিনিয়োগকারী জালে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে সংঘটিত এক ভয়াবহ প্রতারণার কৌশল উদঘাটন করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব। মাসব্যাপী অনুসন্ধানে তারা দেখেছে, খুব সাধারণ কিন্তু কার্যকর কিছু কৌশল ব্যবহার করে প্রতারক চক্র শত শত বিনিয়োগকারীকে ফাঁদে ফেলছে।
প্রথম ধাপে ফেসবুক বা ইনস্টাগ্রামে দ্রুত লাভজনক বিনিয়োগের লোভনীয় বিজ্ঞাপন ছড়ানো হয়। এরপর আগ্রহী বিনিয়োগকারীদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে গিয়ে তথাকথিত “বিশেষজ্ঞ” সাজিয়ে প্রতারকরা আস্থা তৈরি করে। বিশ্বাস অর্জনের পর তাদের ভুয়া ওয়েবসাইটে নিবন্ধন করতে এবং বিকাশ বা নগদের মতো এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ জমা দিতে প্রলুব্ধ করা হয়।
ভুয়া গ্রুপের বিস্তার
ডিসমিসল্যাবের অনুসন্ধানীরা নিজেদের সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিয়ে একাধিক প্রতারণামূলক হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে। সেখানে দেখা যায়, সিটি ব্রোকারেজ লিমিটেড ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ-এর নাম ব্যবহার করে অন্তত ২০টি সক্রিয় গ্রুপ পরিচালিত হচ্ছে। এসব গ্রুপে সদস্য সংখ্যা মিলিয়ে ৩ হাজারের বেশি। শুধু সেপ্টেম্বর মাসেই কমপক্ষে ১৫টি ফেসবুক পেজ থেকে শত শত বিজ্ঞাপন চালিয়ে নতুন সদস্য সংগ্রহ করা হয়।
নকল প্ল্যাটফর্ম ও এমএফএসে লেনদেন
প্রতারকরা বাস্তব কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে নকল অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করেছে। যেমন—সিটি ব্রোকারেজের নামে চালানো একটি গ্রুপে ভুয়া অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে বলা হতো, যা আসল ট্রেডিং অ্যাপের মতোই দেখতে। আবার ব্র্যাক ইপিএল-এর নামে চালানো গ্রুপে প্রতারকরা নকল ওয়েবসাইটে ব্যবহারকারীদের পাঠাত। বিনিয়োগকারীদের টাকাও নেওয়া হতো না আসল ব্রোকারেজ অ্যাকাউন্টে, বরং ব্যক্তিগত এমএফএস বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করা হতো। এমনকি ভুয়া প্রচারণায় প্রভাব বাড়াতে বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন-এর নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার সতর্কতা
ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো প্রতারণার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করেছে। এর আগেই ডিএসই ও বিএসইসি একই ধরনের ভুয়া চক্র নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। ডিএসই জানিয়েছিল, প্রতারকরা তাদের নাম, লোগো ও অফিসিয়াল ঠিকানাও ব্যবহার করছে।
বিএসইসি বিনিয়োগকারীদের স্মরণ করিয়ে দিয়েছে যে, অনুমোদন ছাড়া শেয়ারবাজারসংক্রান্ত গবেষণা বা পরামর্শ প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্চ অ্যানালিস্ট) রুলস, ২০১৩ অনুযায়ী এটি গুরুতর অপরাধ। এ কারণে সাধারণ বিনিয়োগকারীদের অনলাইন বিজ্ঞাপন বা অচেনা গ্রুপে যুক্ত হওয়ার আগে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


