শাপলার জন্য রীতিমতো আইনি যুদ্ধ ঘোষণা এনসিপির!
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি ‘শাপলা’ প্রতীক বরাদ্দ না পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে “আইনগত ভিত্তিহীন ও স্বেচ্ছাচারী” বলে অভিযোগ তুলেছে। দলটি বলেছে, তাদের পক্ষ থেকে নিয়ম মেনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন ও প্রতীক বরাদ্দের আবেদন জমা দেওয়া হলেও, কমিশন তাদের পছন্দের প্রতীক হিসেবে ‘শাপলা’কে তালিকাভুক্ত না করে একপেশে সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক মো. নাহিদ ইসলামের বক্তব্যের বরাত দিয়ে এই ব্যাখ্যা প্রকাশ করেন।
এনসিপি জানায়, দলটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধন ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে নিয়মিত যোগাযোগ করে আসছে। এপ্রিল থেকে তাদের প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে আলোচনা করতে কমিশনের সঙ্গে বৈঠক করেছে, যার মধ্যে ছিল নিবন্ধনের সময়সীমা, নির্বাচনী আইন, রাজনৈতিক দল নিবন্ধন ও প্রবাসীদের ভোটাধিকারের মতো বিষয়। ৪ জুন নির্বাচন কমিশনের একটি কমিটির সদস্যের সঙ্গে এনসিপির প্রতিনিধিদের বৈঠক হয়, যেখানে তারা জানতে পারে ‘শাপলা’ প্রতীক চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। এরপর ২২ জুন দলটি নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে এবং ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আনুষ্ঠানিক আবেদন জানায়।
প্রতীক দাবির যৌক্তিকতা তুলে ধরে এনসিপি বলেছে, শাপলা প্রতীক শুধু দলীয় প্রচারের অংশই নয়, এর সঙ্গে সাধারণ মানুষের এক আবেগ-সংযুক্তি তৈরি হয়েছে। এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে সারা দেশের মানুষ খাল-বিল-জলাশয় থেকে শাপলা তুলে এনে প্রতীকের প্রতি ভালোবাসা দেখিয়েছে। কিন্তু ৯ জুলাই একটি সংবাদমাধ্যমের মাধ্যমে এনসিপি জানতে পারে, নির্বাচন কমিশন জাতীয় প্রতীক হওয়ায় ‘শাপলা’ প্রতীক হিসেবে তফসিলে অন্তর্ভুক্ত করবে না। এনসিপির দাবি, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত আইনত সঠিক নয় এবং শাপলাকে জাতীয় প্রতীকের অংশ হিসেবে চিহ্নিত করে প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার কোনো ভিত্তি নেই।
দলটির যুক্তি অনুযায়ী, বাংলাদেশের সংবিধান ও জাতীয় প্রতীক সংক্রান্ত ১৯৭২ সালের আইন অনুযায়ী ‘শাপলা’ একা জাতীয় প্রতীক নয়। বরং জাতীয় প্রতীক গঠিত হয়: পানিতে ভাসমান শাপলা ফুল, দুই পাশে ধানের শীষ, উপরে তিনটি পাটপাতা এবং তার চারপাশে চারটি তারা দিয়ে। এই উপাদানগুলোর সম্মিলিত রূপই জাতীয় প্রতীক। অথচ নির্বাচন কমিশন ইতিমধ্যে জাতীয় প্রতীকের অন্তর্ভুক্ত উপাদান ‘ধানের শীষ’ বিএনপিকে, ‘তারা’ প্রতীক জেএসডিকে এবং জাতীয় ফল ‘কাঁঠাল’ বিজেপিকে বরাদ্দ দিয়েছে। এমনকি ‘সোনালী আঁশ’ প্রতীক পেয়েছে তৃণমূল বিএনপি। তাহলে শুধুমাত্র শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট বলে মনে করে এনসিপি।
এনসিপি আরো জানায়, ১৩ জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তারা এই বিষয়টি তুলে ধরে এবং লিখিতভাবে জানায়, শাপলাকে প্রতীক হিসেবে বরাদ্দ দিতে আইনগত কোনো বাধা নেই। তারা উদাহরণসহ ব্যাখ্যা দেয় যে, জাতীয় প্রতীকের অংশ হওয়া সত্ত্বেও অন্যান্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, ফলে শাপলা প্রতীককে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইনি সীমা অতিক্রম করেছে। এরপরেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লিখিত ব্যাখ্যা দেওয়া হয়নি এবং কমিশনের অবস্থান অস্পষ্টই রয়ে গেছে।
পরবর্তীতে, ৩ আগস্ট এনসিপি প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠির মাধ্যমে প্রতীক বরাদ্দের জন্য নতুন করে আবেদন করে। সেই আবেদনে তারা উল্লেখ করে, যদি ‘শাপলা’ বরাদ্দ সম্ভব না হয়, তাহলে ‘সাদা শাপলা’ অথবা ‘লাল শাপলা’ প্রতীক তাদের দেয়া হোক। এনসিপি জানায়, প্রতীকের ভিন্ন সংস্করণ (variants) নিয়ে আলোচনায় বসতে তারা সবসময় প্রস্তুত রয়েছে।
পরিস্থিতি ঘোলাটে হলেও পরে এনসিপি জানতে পারে, তাদের দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ হওয়ার পর নির্বাচন কমিশন নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সংবাদমাধ্যমকে জানান, শাপলা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত নয়, ফলে এনসিপিকে এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এনসিপি এই সিদ্ধান্তকে ‘একরোখা ও পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে বলে, কমিশনের এই সিদ্ধান্ত তাদের নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
সবশেষে এনসিপি স্পষ্টভাবে জানায়, তারা আশা করছে নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’—এই তিনটির যেকোনো একটি প্রতীক তাদের বরাদ্দ দেবে। একই সঙ্গে তারা আশা করে, কমিশন ভবিষ্যতে পক্ষপাতহীনভাবে কাজ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করবে।
মুসআব/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













