ডিএসইর হুঁশিয়ারি উপেক্ষা: আইএসএনের শেয়ারে অবাধ কারসাজি
নিজস্ব প্রতিবেদক: কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অস্বাভাবিকভাবে বেড়ে চলছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন)-এর শেয়ারের দাম। বারবার সতর্ক করা সত্ত্বেও কোম্পানিটির শেয়ারের এমন লাগামহীন মূল্যবৃদ্ধি বাজার বিশ্লেষকদের চিন্তায় ফেলেছে।
‘বি’ ক্যাটাগরির কোম্পানির আর্থিক অবস্থা ও পারফরম্যান্স বিনিয়োগকারীদের আশ্বস্ত করার মতো নয়। সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২০ পয়সা। ২০২৪ সালে কোম্পানিটি মাত্র ০.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যা শেয়ারবাজারে ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন।
মালিকানার দিক থেকেও উদ্বেগজনক পরিস্থিতি। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের অংশীদারিত্ব মাত্র ২১.৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৯.৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৬৮.৭৪ শতাংশ। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের কাছেই শেয়ারটি সিংহভাগ রয়েছে।
কোম্পানিটি কেবল লোকসানিই নয়, এর রিজার্ভও নেগেটিভ। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০ কোটি ৯২ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে নেগেটিভ ৭ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির সম্পদ মূল্য শেয়ারপ্রতি মাত্র ২ টাকা ৭৫ পয়সা। অথচ শেয়ারটির দাম ৯৩ টাকা!
এমন দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও, গত তিন সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম ১৫০ শতাংশের বেশি বেড়েছে। ৭ আগস্ট শেয়ারের দাম ৪২ টাকা ২০ পয়সা ছিল, যা বৃহস্পতিবার ১০৫ টাকা ৭০ পয়সায় এসে ঠেকেছে।
এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে ডিএসই গত সপ্তাহে দুইবার কোম্পানি কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। জবাবে কোম্পানি জানায়, এই মূল্যবৃদ্ধির পেছনে তাদের কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। তবে বাজারে গুঞ্জন রয়েছে, কোম্পানিটির মালিকরাও এই কারসাজির সঙ্গে জড়িত।
যার কারণে স্টক এক্সচেঞ্জের হস্তক্ষেপের পরেও এই কোম্পানির শেয়ারের দাম বাড়া বন্ধ হয়নি। বরং এই সপ্তাহে এটি আরও ৪৫.৬০ শতাংশ বেড়েছে।
কেন বাড়ছে এসব শেয়ার?
গত কয়েক সপ্তাহ ধরে ডিএসইতে দুর্বল পারফরম্যান্স করা শেয়ারগুলোর দাম হু হু করে বাড়ছে। এই প্রবণতা বিনিয়োগকারীদের পছন্দের মানদণ্ড নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এই সপ্তাহে শীর্ষ ১০ লাভজনক কোম্পানির তালিকায় দুটি 'জাঙ্ক স্টক' (প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ) এবং চারটি 'বি' ক্যাটাগরির শেয়ার জায়গা করে নিয়েছে।
কিছু কোম্পানি বছরের পর বছর ধরে উৎপাদন বন্ধ রেখেছে এবং কোনো তথ্যও প্রকাশ করেনি। তা সত্ত্বেও, যখন সামগ্রিক বাজার টানা তিনদিন নিম্নমুখী ছিল, তখন তাদের শেয়ারের দাম অপ্রত্যাশিতভাবে বেড়েছে। যেসব কোম্পানি নিয়মিত ব্যবসা করছে, মুনাফা করছে এবং ডিভিডেন্ড দিচ্ছে, তাদের শেয়ারের তুলনায় এই দুর্বল শেয়ারগুলো বর্তমানে অনেক ভালো পারফর্ম করছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, দুর্বল পারফরম্যান্স করা বা বন্ধ থাকা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে যাওয়া এটাই প্রমাণ করে যে, নতুন কমিশন কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও তারা এখনো শেয়ারবাজারে সক্রিয় রয়েছে।
তহা/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









