মূলধন সংকটে ২৩ ব্যাংক, ঘাটতি ১ লাখ ১১ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাত একটি ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে। মূলধন ঘাটতি দিন দিন এতটাই গভীর হচ্ছে যে, তা পুরো আর্থিক ব্যবস্থাকে অস্থির করে তুলছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি—মোট ২৩টি ব্যাংক বর্তমানে মূলধন ঘাটতির শিকার হয়েছে, যার সম্মিলিত পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ২৮৯ কোটি ১৪ লাখ টাকা।
অর্থনীতিবিদরা এই অবস্থার জন্য দীর্ঘদিনের অনিয়ম এবং দুর্নীতিপূর্ণ ঋণ বিতরণকে দায়ী করেছেন। খেলাপি ঋণের পাহাড় তৈরি হওয়ায় তা আর ফেরত পাওয়া যাচ্ছে না, যার চাপ পুরো ব্যাংকিং খাতকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংকট কেবল একটি সংখ্যা নয়, বরং এটি পুরো ব্যাংক খাতের দুর্বল কাঠামোগত সমস্যার প্রতিফলন। রাজনৈতিক প্রভাব, অদক্ষ পরিচালনা পর্ষদ এবং স্বচ্ছতা ও জবাবদিহির অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন করে বেশ কিছু ব্যাংকের দুর্বলতা প্রকাশ্যে এসেছে। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংক মূলধন ঘাটতির নতুন তালিকায় যুক্ত হয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন, অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় অনিয়ন্ত্রিত ঋণ বিতরণের প্রবণতার ফলে দুর্বল আর্থিক অবস্থার বাস্তব চিত্র এখন সামনে আসছে।
সবচেয়ে বড় ঘাটতিতে যেসব ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বড় ঘাটতিতে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যার পরিমাণ ১৮ হাজার ৯৪৫ কোটি টাকা। এরপর রয়েছে যথাক্রমে ইউনিয়ন ব্যাংক (১৭ হাজার ৪৯২ কোটি), জনতা ব্যাংক (১২ হাজার ৭৬৮ কোটি), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (৭ হাজার ৭৯০ কোটি) এবং ইসলামী ব্যাংক (৬ হাজার ৪৫৪ কোটি টাকা)।
অন্যান্য বড় অঙ্কের ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক (৫ হাজার ৮২২ কোটি), পদ্মা ব্যাংক (৫ হাজার ১৭০ কোটি), রূপালী ব্যাংক (৪ হাজার ৪৭০ কোটি) এবং গ্লোবাল ইসলামী ব্যাংক (৩ হাজার ৯৮০ কোটি)।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি মূলধন ঘাটতির মূল কারণ। তার মতে, গত সরকারের সময়কার অনিয়ম ও লুটপাটের কারণেই আজ অনেক ব্যাংক গভীর সংকটে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে মাঠে নেমেছে। জানা গেছে, খুব শিগগিরই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করা হবে এবং আরও ১১টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন চলছে। কেন্দ্রীয় ব্যাংক ঘাটতিতে থাকা ব্যাংকগুলোকে একটি কার্যকর পরিকল্পনা জমা দিতে বলেছে এবং তা বাস্তবসম্মত না হলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের মার্চ শেষে মোট বিতরণ করা ঋণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা, যা মোট ঋণের ২৪.১৩ শতাংশ। মাত্র তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা।
মিজান/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা









