ফাইন ফুডসের সাত গুণ মুনাফা বৃদ্ধিতে কারসাজির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত অন্যতম আলোচিত ফাইন ফুডস লিমিটেডের হঠাৎ করে সাত গুণেরও বেশি মুনাফা বৃদ্ধিকে ঘিরে বাজার সংশ্লিষ্টদের মধ্যে তীব্র কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ১২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৫৭ পয়সা। ইপিএসে আকস্মিক ও অস্বাভাবিক বৃদ্ধি গত এক দশকে দেখা যায়নি, ফলে অনেকেই বিষয়টিকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন।
বিগত বছরগুলোতে কোম্পানিটির ইপিএস খুবই কম ছিল এবং ডিভিডেন্ডও ছিল নগণ্য। অথচ ২০২৪ সালে কোম্পানিটি হঠাৎ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে, যদিও সেটি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য ছিল। একই সময়ে দেখা যায়, উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণ ৩০ শতাংশের নিচে রয়ে যায়, যা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ম অনুযায়ী অগ্রহণযোগ্য।
এরই মধ্যে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন বিতর্কিত দুই ব্যক্তি—বিশ্বজিৎ দাশ ও সুজিত সাহা। বিশ্বজিৎ দাশ শেয়ারবাজারে একাধিক কারসাজির অভিযোগে আলোচিত, আর সুজিত সাহা মাত্র ২০৬টি শেয়ারের মালিক হয়েও এক সময় কোম্পানির চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিনিয়োগকারীরা প্রশ্ন তুলেছেন, যাদের শেয়ারহোল্ডিং নেই বললেই চলে, তারা কীভাবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন।
বর্তমানে ফাইন ফুডসের মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ১৫.২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৭.৩১ শতাংশ এবং বাকি ৫৭.৪৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ ৩০ শতাংশের নিচে থাকলেও তারা বারবার এই শর্ত পূরণে ব্যর্থ হচ্ছে। অথচ বিএসইসি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে বাজর সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
২০২৪ সালের ২৭ মে বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় সিদ্ধান্ত হয়, যেসব কোম্পানি উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ, সেখানে করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ অনুযায়ী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে। তবে ফাইন ফুডসে যে ধরনের বিতর্কিত ব্যক্তিরা পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন, তা কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলে।
বিশ্বজিৎ দাশ ও একমি পেস্টিসাইডের ব্যবস্থাপনা পরিচালক রেজা উর রহমান—দুজনেই সিনহা ফুডসের পরিচালক এবং ন্যাশনাল ফাইন্যান্সের ঋণখেলাপি। তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং ফাইন ফুডসের বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ারের মালিক তারা। ধারণা করা হয়, ফাইন ফুডসের আর্থিক বিবরণীও একমি পেস্টিসাইডের অফিসেই তৈরি হয়। তাছাড়া বিশ্বজিৎ দাশ একমির ভবন নির্মাণে নিজেই ঠিকাদারি কাজও নিয়েছেন, যা কমিশনের তদন্তে বিধিবহির্ভূত হিসেবে প্রমাণিত হয়েছে।
২০২৪ অর্থবছর শেষে (৩০ জুন পর্যন্ত) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮৮ পয়সা, যেখানে আগের বছর তা ছিল মাত্র ৭ পয়সা। এই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এর আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি দিয়েছে ১.২৫ শতাংশ এবং ২০২২ সালে ১.৫০ শতাংশ ডিভিডেন্ড। ২০২১ সালে কোনো ডিভিডেন্ড দেওয়া হয়নি; সেই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ১১ পয়সা লোকসান ছিল।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ফাইন ফুডসের ইপিএসে হঠাৎ করে এমন অস্বাভাবিক বৃদ্ধি কোনো স্বাভাবিক ব্যবসায়িক সাফল্যের ফল নয়। তাদের মতে, এই মুনাফা ও ডিভিডেন্ড বৃদ্ধির পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একইসঙ্গে বিতর্কিত ব্যক্তিদের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির বিষয়টিও তদন্তের আওতায় আনা উচিত। তারা আরও বলেন, কোম্পানির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং শেয়ার কারসাজি অভিযোগের নিরপেক্ষ যাচাইয়ে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
