ডিএসই’র ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম পর্যালোচনার দাবি ডিবিএ’র
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম পর্যালোচনা ও পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং শেয়ারবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানকেও পাঠানো হয়েছে।
চিঠিতে ডিএসই ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম-এর ৪.১(বি)(আই) ধারা সংশোধনের সুপারিশ করা হয়েছে। বর্তমান ধারা অনুযায়ী, ডিএসই পরিচালনা পর্ষদ ১৩ সদস্যের হয়। এর মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক, ৪ জন ডিএসই শেয়ারহোল্ডার পরিচালক, ১ জন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক এবং ১ জন ব্যবস্থাপনা পরিচালক (এক্স-অফিসিও) থাকেন। পর্ষদ চেয়ারম্যান শুধুমাত্র ৭ জন স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে মনোনীত হন।
ডিবিএ মনে করে, এই ভারসাম্যহীন পর্ষদ কাঠামোর কারণে পূর্বে রাজনৈতিক বিবেচনায় চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হতো। যেহেতু এই স্বতন্ত্র পরিচালকদের অনেকেই শেয়ারবাজারের বাইরের খাত থেকে আসতেন, তাদের শেয়ারবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা না থাকায় তারা কার্যকর সিদ্ধান্ত নিতে বা বাজার উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারেননি। এছাড়াও, মালিকানা সত্ত্ববিহীন স্বতন্ত্র পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতা শেয়ারবাজার এবং বাজার অংশীজনদের স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করেছে। এই ধরনের বিধান ও অনুশীলন শেয়ারবাজারকে রাজনীতিকরণের মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করেছে, যা বাজারের শৃঙ্খলা নষ্ট করেছে, বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেছে এবং ডিএসই’র প্রাতিষ্ঠানিক ভিত্তি দুর্বল করে দিয়েছে। এই অবস্থায় ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছে ডিবিএ।
এই পরিস্থিতি থেকে শেয়ারবাজারকে এগিয়ে নিতে, ডিবিএ ডিএসই ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমের উল্লেখিত ৪.১(বি)(আই) ধারার নিম্নলিখিত সংশোধনের সুপারিশ করেছে:
সুপারিশ-১: ডিএসই পরিচালনা পর্ষদ কাঠামোর পুনর্গঠন ও পরিবর্তন
ডিএসই পরিচালনা পর্ষদ ১১ সদস্য বিশিষ্ট হবে, যার মধ্যে ৫ জন স্বতন্ত্র পরিচালক, ৪ জন ডিএসই শেয়ারহোল্ডার পরিচালক, ১ জন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক এবং ১ জন ব্যবস্থাপনা পরিচালক (এক্স-অফিসিও) নিযুক্ত হবেন। সেক্ষেত্রে "পর্ষদ চেয়ারম্যান" এক্স-অফিসিও পরিচালক ব্যতীত অন্য সকল পরিচালকদের জন্য উন্মুক্ত থাকবে এবং নতুন বোর্ড গঠনের পর প্রথম সভায় পর্ষদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। ডিবিএ বিশ্বাস করে, এর ফলে ডিএসই’র পর্ষদ কাঠামোয় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, সকল কার্যক্রম ও সিদ্ধান্তে স্বচ্ছতা আসবে এবং বাজারের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে।
সুপারিশ-২: ব্যবস্থাপনা পরিচালককে প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) রিপোর্টিং কর্তৃপক্ষ হিসেবে ক্ষমতায়ন
ডিএসই বোর্ড ও অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন ২০১৩ এর ধারা নং- ১৬(১) এবং ডিএসই ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম-এর ধারা নং- ৫.২.২(বি) অনুসারে, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) সরাসরি রেগুলেটরি অ্যাফেয়ার্স কমিটি (আরএসি)-এর কাছে রিপোর্ট করেন, তবে সিইও-এর কাছে প্রশাসনিক রিপোর্টিং থাকে। বর্তমান রেগুলেশনে ব্যবস্থাপনা পরিচালক/সিইও-এর কাছে সিআরও-কে তার কার্যক্রম সম্পর্কিত রিপোর্ট প্রদানের কোনো বাধ্যবাধকতা নেই। এর ফলে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ব্যবস্থাপনা পরিচালক শেয়ারবাজারের রেগুলেটরি বিষয়ে অবহিত থাকেন না, যা সমন্বয়হীনতা সৃষ্টি করে এবং বাজার অংশগ্রহণকারীদের মধ্যে আস্থাহীনতা বাড়ায়।
ডিবিএ’র সুপারিশ হলো, ব্যবস্থাপনা পরিচালক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) রিপোর্টিং কর্তৃপক্ষ হিসেবে গণ্য হবেন এবং রেগুলেটরি সকল কার্যক্রম তার এখতিয়ারভুক্ত থাকবে। একই সাথে, সিআরও ডিএসই রেগুলেটরি অ্যাফেয়ার্স কমিটির নিকট তার রিপোর্টিং অব্যাহত রাখবেন। ডিবিএ মনে করে, যেহেতু ব্যবস্থাপনা পরিচালক ডিএসই’র সকল কার্যক্রম, কর্তৃত্ব এবং শেয়ারবাজারের বিষয়গুলোর জন্য দায়ী ও জবাবদিহি করেন, তাই রেগুলেটরি বিষয়ে তার সম্যক অবগতি বাজার অংশগ্রহণকারীদের সাথে সমন্বয় বাড়াবে এবং আস্থাহীনতা দূর করবে।
সুপারিশ-৩: ডিএসই’র সাংগঠনিক অর্গানোগ্রাম ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম থেকে রহিতকরণ
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ৪.৪.৩ (এক্সচেঞ্জের ব্যবস্থাপনা) ধারায় ডিএসই’র জন্য একটি সুনির্দিষ্ট ও স্থায়ী সাংগঠনিক অর্গানোগ্রামের রূপরেখা দেওয়া আছে, যা এক্সচেঞ্জ পরিচালনায় সাংগঠনিক কাঠামো এবং প্রয়োজনীয় পদ পরিবর্তনকে সীমাবদ্ধ করে রেখেছে। ডিবিএ’র মতে, উক্ত সাংগঠনিক অর্গানোগ্রাম সংশোধন করার ক্ষমতা কেবলমাত্র ডিএসই বোর্ডের উপর ন্যস্ত থাকা উচিত, যাতে প্রয়োজনীয় পরিস্থিতি বিবেচনায় সময়োপযোগী এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়। অতএব, ডিবিএ এই ধারাটি ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম থেকে রহিত করার সুপারিশ করেছে, যা এক্সচেঞ্জকে ক্ষমতায়িত করতে এবং একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থা (এসআরও) হিসাবে কাজ করতে সহায়তা করবে।
মিজান/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড—ইপিএস
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- জামিনে মুক্তির পর স্ত্রী-সন্তানসহ ৬ জনকে হত্যা
- সঞ্চয়পত্রে কর রিফান্ডের সুযোগ, বদলে গেল উৎসে করের নিয়ম
- সরকারের নতুন পরিকল্পনা, রেশন পাবেন যারা
- ৫ কারণে কিছু মানুষ মশার কাছে বেশি আকর্ষণীয়
- ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন
- সংসদ বনাম রাজপথ—হাসনাত আবদুল্লাহর নতুন বার্তা
- পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন, বদলাচ্ছে যেসব বিষয়
- স্বর্ণ-রুপার দামে নতুন সমন্বয়, বাজুসের সর্বশেষ ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মোড়ে, ট্রাম্পের কড়া হুমকি
- ভিসা নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব
- আপিল বিভাগের রায়ের পর সংবিধানে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত
- রপ্তানি ও কর্মসংস্থান—দুই দিকেই ধাক্কা
- ভারী বৃষ্টি ও বন্যার কারণে এনসিপির নতুন সিদ্ধান্ত
- যেসব খাবারে সবচেয়ে বেশি প্রোটিন থাকে
- একটি মশার কামড়েই বিপদ!
- হাসিনার ভাষণ প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা
- পরপর দুই ভূমিকম্পে আতঙ্ক, নতুন সতর্কবার্তা
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে




.jpg&w=50&h=35)



