৬ দিনে মহাবিশ্ব সৃষ্টির রহস্য গবেষণায় আবারও উঠে এল সত্যতা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআনে একাধিক সূরায় একাধিক আয়াতে মহাবিশ্ব সৃষ্টির সময়কাল বর্ণনা করা হয়েছে। সূরা ফুরকানের ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে, "তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেন অতঃপর তিনি আরশের ওপর সমাসীন হন। তিনি পরম করুণাময়। সুতরাং, এ বিষয়ে তোমরা তাকেই জিজ্ঞেস করো যে সম্যক অবগত।" [সূরা ফুরকান, ২৫: ৫৯]
এছাড়াও সূরা আরাফ, সূরা হাদিদ এবং সূরা হুদ-এও একই কথা বর্ণনা করা হয়েছে যে, সাত আসমান, সাত জমিন এবং এ দু'য়ের মাঝখানে যা কিছু আছে, সবকিছু আল্লাহ তায়ালা ছয় সময়কালে সৃষ্টি করেছেন। তবে সবকিছু তিনি একসাথে সৃষ্টি করেননি, বরং ধাপে ধাপে সৃষ্টি করেছেন।
সহীহ মুসলিমের একটি হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
শনিবার দিন: মাটি সৃষ্টি
রবিবার: পর্বত সৃষ্টি
সোমবার: গাছপালা সৃষ্টি
মঙ্গলবার: বিপদাপদ সৃষ্টি
বুধবার: নূর (আলো) সৃষ্টি
বৃহস্পতিবার: পৃথিবীতে পশুপাখি ছড়িয়ে দেন
জুমুআর দিনে (আসরের থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়): সর্বশেষ মাখলুক আদমকে সৃষ্টি।এই বর্ণনা অনুযায়ী, মানুষকে মহাবিশ্ব সৃষ্টির আড়াই লক্ষ বছর পর সৃষ্টি করা হয়েছে (প্রতিটি ধাপ সম্পন্ন করতে ৫০ হাজার বছর লেগেছে)।
কোরআনে মহাবিশ্ব সৃষ্টির যে সময়কাল উল্লেখ করা হয়েছে তা বোঝাতে "আইয়াম" (أيام) শব্দ ব্যবহার করা হয়েছে। এটি "ইয়াওমুন" (يوم) শব্দের বহুবচন, যার অর্থ হলো দিন বা দিবস। তবে আরবিতে যখন "আইয়াম" শব্দটি ব্যবহার করা হয়, তখন এটি দ্বারা যেমন রাত-দিনের সমন্বয়ে গঠিত নির্দিষ্ট দিন বোঝানো হয়, তেমনি সময়কাল বা সময়ের ব্যাপ্তিও বোঝানো হয় (age, period, moment, term)।
সূরা হজ, ২২: ৪৭ আয়াতে বলা হয়েছে, "আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান।"সূরা মা'আরিজ, ৭০: ৪ আয়াতে বলা হয়েছে, "ফেরেশতাগণ এবং রূহ এমন একদিনে (আল্লাহর) দিকে ঊর্ধ্বগামী হয় যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।"
সম্ভবত এখানে পৃথিবীর সময়ের সাথে ওয়ার্ম হোলের সময়ের তুলনা করা হয়েছে। কারণ, ফেরেশতারা হয়তো মহাবিশ্বে বিচরণের জন্য ওয়ার্ম হোল ব্যবহার করে। ওয়ার্ম হোল ব্যবহার করে আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হওয়া বা আল্লাহর আরশ পর্যন্ত যাতায়াত করে। কোরআন বলছে, আল্লাহর আরশ হলো পুরো মহাবিশ্ব থেকে প্রশস্ত। অতএব, আল্লাহর আরশের ভর যেহেতু পৃথিবী ও মহাবিশ্বের চেয়ে অনেক অনেক বেশি, তাই সেখানে সময় অত্যধিক ধীরে অতিক্রম করে। তাই আল্লাহর আরশের দিকে ঊর্ধ্বগামী হওয়ার সময় সম্পর্কে বলা হয়েছে- সেখানকার ১ দিন পৃথিবীর গণনার হিসাবে ৫০ হাজার বছরের সমান। অর্থাৎ "আপেক্ষিক দিন" উদ্দেশ্য।
আল্লাহ তায়ালা সবকিছুকে "কুন" (হয়ে যাও) বললেই সৃষ্টি করতে পারেন। তবুও তিনি প্রতিটি জিনিসকে পৃথক পৃথকভাবে পর্যায়ক্রমে বানিয়েছেন। মানুষ সৃষ্টির আগে জমিন সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মানুষের বসবাসের জায়গা তৈরি করা হয়েছে। বসবাসের জায়গাটিকে স্থির রাখার জন্য পাহাড়-পর্বত তৈরি করা হয়েছে। বসবাসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি খাদ্যদ্রব্য সৃষ্টি করা হয়েছে। চলাচলের জন্য, দিক নির্ণয়ের জন্য, সময় নির্ধারণের জন্য এবং পুষ্টির প্রধান উৎস হিসেবে চাঁদ ও সূর্য দ্বারা আসমানকে সুশোভিত করা হয়েছে।
এগুলো সবই মানুষের বসবাসের জন্য অপরিহার্য। যদি মানুষকে এগুলো তৈরি করা ব্যতীত সৃষ্টি করা হতো, তাহলে সেটা হতো অত্যন্ত অযৌক্তিক কাজ। কারণ, বসবাসের স্থান, নিরাপত্তা, খাদ্যদ্রব্য এবং শক্তির উৎস ব্যতীত মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। সুতরাং, এটাই হলো সেই কুদরতি ইলাহী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামীন এত পরে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কতই না উত্তম আল্লাহর পরিকল্পনা, কতই না উত্তম আল্লাহর ব্যবস্থাপনা!
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে পর্যায়ক্রমে মহাবিশ্ব ও মানুষ সৃষ্টি এবং বিশ্বব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা থেকে শিক্ষা অর্জনের তৌফিক দান করুন। চিন্তা-ভাবনা, ধীর-স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করার তৌফিক দান করুন। আখিরাত ও আল্লাহর পুনরায় সৃষ্টি-সক্ষমতার ওপর ঈমান আনার তৌফিক দান করুন। আমীন।
জাহিদ/
পাঠকের মতামত:
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













