শান্তির পথ ছেড়ে অস্ত্রের বাজারে জাপান
আন্তর্জাতিক ডেস্ক : জাপান ইতোমধ্যে শান্তিবাদী নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে জাপান ২০২৭ সালের মধ্যে সামরিক ব্যয় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে।
এবার নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকছে না জাপান। রীতিমতো সারা বিশ্বে বিশেষ করে তৃতীয় বিশ্বে মারণাস্ত্র রপ্তানির উদ্যোগ শুরু করেছে।
শান্তিবাদী নীতি থেকে সরে আসার সর্বশেষ পদক্ষেপ হিসেবে জাপানের মন্ত্রিসভা যুক্তরাজ্য এবং ইতালির সঙ্গে নির্মিতব্য নতুন যুদ্ধবিমান রপ্তানির অনুমোদন দিয়েছে।
মন্ত্রিসভা অস্ত্র রপ্তানির নিয়মনীতি সহজ করার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে, যাতে জাপান যে দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং যেখানে কোনো চলমান সংঘাত নেই সেসব দেশের কাছে যুদ্ধবিমান বিক্রির অনুমতি দেওয়া যায়। প্রতিটি যুদ্ধবিমান রপ্তানির জন্য মন্ত্রিসভার আলাদা অনুমোদন লাগবে বলে জানিয়েছে জাপান কর্তৃপক্ষ।
২০২২ সালের ডিসেম্বরে জাপান একটি যুক্তরাজ্য–ইতালি সহযোগিতা প্রকল্পে যোগ দেয়, যাকে বলা হয় ‘টেম্পেস্ট’। যৌথ উদ্যোগের এই নতুন যুদ্ধবিমানে পাইলটদের সহায়তা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সেন্সর ব্যবহার করা হবে।
২০৩৫ সালের মধ্যে জেটগুলো প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। আর এটিই হবে পশ্চিমের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে টোকিওর প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উন্নয়ন অংশীদারত্ব।
জাপানের মন্ত্রিসভায় যুদ্ধবিমান রপ্তানির এই প্রস্তাব পাসের পদক্ষেপটি এমন সময় এলো, যেখানে আগামী এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার।
এই সফরে তিনি ওয়াশিংটনের সঙ্গে টোকিওর জোট এবং প্রতিরক্ষা অংশীদারত্বে আরও সম্পৃক্ত হওয়ার জন্য তাঁর দেশের প্রস্তুতির ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন, ভবিষ্যতে অন্যান্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রকল্পে অংশীদার হিসেবে টোকিওর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে তৃতীয় দেশে যুদ্ধবিমান রপ্তানির অনুমতি দেওয়া ‘প্রয়োজনীয়’।
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি মঙ্গলবার (২৬ মার্চ) গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান তৈরির পরিকল্পনাটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আমাদের দেশের প্রতিরক্ষার সঙ্গে আপস করা হবে না।’
তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনোরু কিহারা স্পষ্ট করে বলেছেন, জাপান এখনো যুদ্ধাস্ত্র রপ্তানির ক্ষেত্রে ‘কঠোর প্রক্রিয়ার’ মধ্য দিয়ে ‘একটি শান্তিবাদী জাতির মৌলিক দর্শন’–এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় স্বীকার করে নেওয়ার পর মার্কিন–অধিকৃত জাপানকে একটি শর্ত মেনে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য করা হয় যে, দেশটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য যুদ্ধ এবং সমরশক্তির ব্যবহার পরিহার করবে। জাপানের সংবিধান আনুষ্ঠানিক সামরিক বাহিনীকে স্বীকৃতি দেয় না। সামরিক শক্তিকে আত্মরক্ষার ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ করার কথা বলা হয়েছে।
জাপানের সংবিধানে অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞাও ছিল। তবে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের অধীনে প্রথমবারের মতো সেই বিধান শিথিল করা হয়।
২০২৩ সালের ডিসেম্বরে জাপান বিদেশি লাইসেন্সের অধীনে তৈরি করা মারণাস্ত্র বিক্রির অনুমতি দেওয়ার জন্য বিধিবিধানগুলো আরও শিথিল করেছে। এতে লাইসেন্সধারী দেশে অস্ত্র রপ্তানির অনুমতি দেওয়া হয়।
এই বিধির শিথিল টোকিওর জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার পথ প্রশস্ত করে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সবচেয়ে উন্নত অস্ত্রগুলোর মধ্যে একটি।
শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













