'ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে'
নিজস্ব প্রতিবেদক: ছায়ানটে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে হামলার শিকার ছায়ানট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
ফারুকী বলেন, একটি গণতান্ত্রিক সমাজ গড়ার স্বপ্ন যখন আমরা দেখছি, ঠিক তখনই একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এ ধরনের হামলা চরম নিন্দনীয়। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করছে এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, এই হামলার ফলে ছায়ানটের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় এবং সরকারের কাছ থেকে কোনো তহবিল গ্রহণ করে না। এমন একটি স্বনির্ভর সাংস্কৃতিক সংগঠনে হামলা আরও দুঃখজনক।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশে সরকারের অবস্থানের কথা জানিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, ছায়ানট কর্তৃপক্ষ যদি ক্ষয়ক্ষতির তালিকা সরকারকে জানায়, তাহলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও কেবিনেট বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক সমাজ গড়া—যেখানে বিভিন্ন মত, রুচি ও সংস্কৃতির মানুষ একসঙ্গে সহাবস্থান করবে। গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়, বরং মতভিন্নতার মধ্যেও সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করা।
ফারুকী বলেন, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি ও মতের মানুষের জন্য জায়গা রাখতে হবে। হয়তো অনেক বিষয়ে মতানৈক্য থাকবে, তবুও একসঙ্গে বসে কথা বলার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, ছায়ানটের সদস্যদের সঙ্গে কথা হয়েছে এবং তারা দুই থেকে তিন দিনের মধ্যে মোট ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক হিসাব প্রস্তুত করতে পারবেন।
এই হামলার পেছনে উদ্দেশ্য নিয়েও মন্তব্য করেন ফারুকী। তিনি বলেন, এটি কোনো প্রতিবাদের ঘটনা নয়; বরং নির্বাচন প্রক্রিয়া ও গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে। যারা একই দিনে ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানটে হামলা করেছে, তারা বাংলাদেশের মঙ্গল চায় না।
তিনি আরও বলেন, যারা সত্যিকার অর্থে হাদিকে ভালোবাসে, তারা শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করেছে। আর যারা সহিংসতায় জড়িয়েছে, তাদের পরিচয় আমাদের জানা আছে এবং খুব শিগগিরই তারা আইনের মুখোমুখি হবে।
এমজে/
পাঠকের মতামত:
- ব্যাংকে অলস অর্থ ছাড়াল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
- শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন
- মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ডেপুটি গভর্ণরের পদ হারালেন জিয়া পরিষদের সাবেক সদস্য
- ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
- থানায় উত্তেজনা, এনসিপির নেতাদের গ্রেপ্তার ঘিরে যা ঘটল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- নতুন সিদ্ধান্তে এনআইডি সেবায় পরিবর্তন, বন্ধ ৬ ক্যাটাগরি
- তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের
- তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন
- সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
- শ্লথ লেনদেনেও বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা
- ০৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আজকের সংসদ অধিবেশনে যেসব বিষয়ে নজর থাকবে
- ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
- এক কথায় সব জল্পনার ইতি টানলেন মেসি
- বাংলাদেশকে বেছে নিল স্টারলিংক, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার
- খেলাপি ঋণ নিয়ে বড় পদক্ষেপ, নতুন আইন আনছে সরকার
- বিদেশিদের লেনদেন বেড়েছে, তবুও বেড়েছে শেয়ার বিক্রির চাপ
- হাসিনার দেশে ফেরা নিয়েও মুখ খুললেন রুমিন ফারহানা
- রাজনৈতিক সমীকরণ নিয়ে মাহফুজ আলমের আলোচিত পোস্ট
- মালয়েশিয়ায় বদলে গেল কর্মী নিয়োগের নিয়ম
- দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা জাতীয় দলের ক্রিকেটারের
- ইসলামী ব্যাংকের সুশাসন ও আমানতের নিরাপত্তা চেয়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ভারত-চীনের টানাপোড়েনে নতুন কৌশলে বাংলাদেশ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- কমল স্বর্ণের দাম, কারণ জানালেন বিশ্লেষকরা
- ইকরার মৃত্যুর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- ভিটামিন বি-৩ সমৃদ্ধ খাবার খেলে মিলতে পারে যেসব উপকার
- এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ
- ০৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজার অস্থির করার চেষ্টা ব্যর্থ, বিনিয়োগকারীদের আস্থায় উত্থান অব্যাহত
- ০৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়াশিং ইউনিট বন্ধ করে নতুন পরিকল্পনায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি













