ন্যাশনাল টি’র রাইট ইস্যু নিয়ে নতুন বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর রাইট শেয়ার ইস্যু নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কোম্পানির স্বতন্ত্র পরিচালক মামুন রশিদ অবিক্রিত ২ লাখ ৫০ হাজার রাইট শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করায় সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে ক্ষোভ এবং বাজারে নানা প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘোষণার পর বিনিয়োগকারী মহল বলছে, রাইট শেয়ারের যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেটের নীতি স্পষ্ট। শুধুমাত্র ওই তারিখে যাদের নাম তালিকাভুক্ত থাকে, তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য।
এক শেয়ারহোল্ডার শেয়ার নিউজকে জানান, এনটিসির শেয়ারের দাম ওইদিন ডিএসইতে ছিল ১৯৫ টাকা। তার অভিযোগ, মামুন রশিদ এই রাইট শেয়ার কিনলে প্রতিটি শেয়ারে প্রায় ৭৫ টাকা তাৎক্ষণিক মুনাফা করতে পারবেন, যা মোটে দাঁড়াবে প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকা। অথচ তিনি রেকর্ড ডেট অনুসারে যোগ্য নন।
বিতর্কের জবাবে অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকার মামুন রশিদ সংবাদ মাধ্যমকে জানান, ২০২২ সালে রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নেওয়া হলেও বিনিয়োগকারীদের পর্যাপ্ত আবেদন না পাওয়ায় প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। তিনি বলেন, “অনেক চেষ্টা করেও সাবস্ক্রিপশন শেষ করা যায়নি। তাই বিএসইসি ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা কয়েকজন পরিচালক অবিক্রিত শেয়ার কেনার আগ্রহ দেখিয়েছি। আমি কেবল আগ্রহ প্রকাশ করেছি, অনুমোদন না পেলে কিনব না।”
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র আবুল কালাম বলেন, “রাইট শেয়ার শুধুমাত্র রেকর্ড ডেটের তালিকাভুক্ত শেয়ারহোল্ডাররা নিতে পারবেন। তবে যদি কোনো পরিচালক তাদের অধিকার ত্যাগ করেন, অন্যরা তা নিতে পারেন—শর্ত থাকে প্রস্তাবপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এনটিসির ক্ষেত্রে কী ঘটেছে, তা যাচাই করা হবে।”
এনটিসির কোম্পানি সচিব এ কে আজাদ চৌধুরী অবশ্য ভিন্ন অবস্থান তুলে ধরেন। তার ভাষ্য, বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছিলেন যে, অবিক্রিত রাইট শেয়ার পরিচালকরা কিনতে পারবেন। রেকর্ড ডেটের বিধান শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য, পরিচালকদের ক্ষেত্রে নয়।
তবে ২০২২ সালের ২০ অক্টোবরের ওই ইজিএমে স্বতন্ত্র পরিচালকদের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়নি। সিদ্ধান্তে বলা হয়েছিল—পরিচালকরা নির্ধারিত মূল্যে আনুপাতিক হারে শেয়ার কিনতে পারবেন; এরপরও যদি শেয়ার অবিক্রিত থাকে, তবে অন্য বিনিয়োগকারীরা সুযোগ পাবেন।
রাইট শেয়ারের মাধ্যমে এনটিসি ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন জোগান এবং চা বাগান ও কারখানার উন্নয়নের পরিকল্পনা করেছিল। কিন্তু ২০২৩ সালের অক্টোবর মাসে বিএসইসি নির্দেশ দেয়, সরকারের ৫১ শতাংশ শেয়ার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অর্থ ব্যবহার করা যাবে না। অভিযোগ রয়েছে, সেই নির্দেশ উপেক্ষা করে কোম্পানি ইতোমধ্যে ২৯ কোটি টাকা ঋণ পরিশোধে ব্যবহার করেছে।
২০২২ সালে বিএসইসি নির্দেশনা দেয় যে সব তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকা হতে হবে। এই শর্ত পূরণে এনটিসি রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ নেয়। বহুবার সময় বাড়ানোর পরও প্রক্রিয়া শেষ হয়নি। সর্বশেষ ১৩ আগস্ট চতুর্থ রাউন্ডের আবেদন শেষ হয়েও কয়েক লাখ শেয়ার অবিক্রিত থেকে যায়।
গত বছরের এপ্রিলে বিএসইসি এনটিসিকে ২ কোটি ৩৪ লাখ রাইট শেয়ার ১১৯ টাকা ৫৩ পয়সা (১০৯ টাকা ৫৩ পয়সা প্রিমিয়ামসহ) দরে ইস্যুর অনুমোদন দেয়। এর মধ্যে সরকার, আইসিবি, সাধারণ বীমা কর্পোরেশন, স্পন্সর-পরিচালক ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার বরাদ্দ ছিল।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









