মালয়েশিয়া যেতে না পারায় দায়ী শতাধিক রিক্রুটিং এজেন্সি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও মালিয়েশিয়ার মধ্যে চুক্তির আওতায় ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মী নিয়েছে মালয়েশিয়া। কিন্তু চুক্তি থাকার পরও ওই সময় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র পাওয়া ১৬ হাজারের বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি।
চুক্তি থাকার পরও এই কর্মীরা কী কারণে মালয়েশিয়া যেতে পারেনি, তা নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ওই তদন্ত কমিটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর গত সোমবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে শতাধিক রিক্রুটিং এজেন্সি দায়ী করা হয়। যাদের কারণে ১৬ হাজারের বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে বুধবার এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় যেতে ওই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির জন্য ১০০টির বেশি বেসরকারি রিক্রুটিং এজেন্সির পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকেও দায়ী করেছে তদন্ত কমিটি। তবে তদন্ত প্রতিবেদনে কোন কোন রিক্রুটিং এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
তদন্ত কমিটির পক্ষ থেকে মালয়েশিয়াসহ সব শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া কর্মী নিয়োগের অনলাইন ব্যবস্থা ‘এফডাব্লিউসিএমএস’-এর মাধ্যমে অনিয়ম করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, সরকার কর্মীপ্রতি খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করলেও মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা রিক্রুটিং এজেন্সিগুলোকে চার লাখ টাকা থেকে ছয় লাখ টাকা পর্যন্ত দিয়েছেন।
গত ২ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের ২২ দিন পর তদন্তদল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার আগে কিংবা পরে কমিটির কোনো সদস্য এই নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার সংবাদ মাধ্যমকে জানান, বর্তমানে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘মালয়েশিয়ায় যেতে কর্মীদের উদ্ভূত পরিস্থিতি নিয়ে তদন্ত কমিটি মন্ত্রণালয়ের সচিব বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। বর্তমানে প্রতিমন্ত্রী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছেন।’
তিনি জানান, ‘দ্রুত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষ করে সংবাদ সম্মেলন ডাকা হবে। সেখানে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হবে।’
এর আগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত চালু ছিল মালয়েশিয়ার শ্রমবাজার। এই ২২ মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য পাঁচ লাখ ২৬ হাজার ৬৭৩ জন কর্মীর চাহিদাপত্র দেওয়া হয়।
চাহিদা পত্রের মধ্যে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র পান চার লাখ ৯৩ হাজার ৬৪২ জন। আর ৩৩ হাজার ৩১ জন কর্মী বিএমইটির ছাড়পত্রই পাননি।
অন্যদিকে ছাড়পত্র পাওয়া ১৬ হাজার ৯৭০ জন কর্মী শেষ পর্যন্ত মালয়েশিয়ায় যেতে পারেননি। তাদের বৈধ ভিসা ছিল। সবকিছু সম্পন্ন করে তারা বিমান বন্দরে দিনের দিন অপেক্ষায় ছিলেন। কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্বহীনতার জন্য মালয়েশিয়ায় যেতে পারেননি।
সবকিছু সম্পন্ন করার পরও ১৬ হাজার ৯৭০ জন কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়টি তদন্ত করা হয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












