সোনার পর রুপার দামেও রেকর্ড উত্থান
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে রুপার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর আগেই মূল্যবান এই ধাতুর দাম রেকর্ড স্পর্শ করে। বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি শিল্পে ব্যাপক চাহিদাও রুপার দামের এই উত্থানে বড় ভূমিকা রাখছে।
৯ ডিসেম্বর স্পট মার্কেটে রুপার দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৬০ ডলারে উঠে যায়। স্পট মার্কেট এমন একটি বাজারব্যবস্থা, যেখানে তাৎক্ষণিক ডেলিভারির ভিত্তিতে মূল্যবান ধাতুর কেনাবেচা সম্পন্ন হয়।
রুপার পাশাপাশি চলতি সপ্তাহে সোনার দামও ঊর্ধ্বমুখী ছিল। চলতি বছরের শুরুতেই সোনা রেকর্ড দামে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত সুদহার কমলে এবং মার্কিন ডলারের মান দুর্বল হলে বিনিয়োগকারীরা সোনা ও রুপার মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগ বাড়ান। এই প্রেক্ষাপটে ১০ ডিসেম্বর ফেডারেল রিজার্ভ তাদের নীতিসুদহার দশমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়।
সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি-এর শিক্ষক ইয়েও হি চুয়া জানান, সুদহার হ্রাস পেলে ব্যাংকে রাখা অর্থ বা স্বল্পমেয়াদি বন্ড থেকে প্রাপ্ত সুবিধা কমে যায়। ফলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা রুপার মতো সম্পদ কিনে রাখেন, যা নিরাপদ সঞ্চয় হিসেবে বিবেচিত হয়। এতে রুপার দাম স্বাভাবিকভাবেই বাড়ে।
গত কয়েক মাসে সোনার দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়িয়েছে। সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক ক্রিস্টোফার ওংয়ের মতে, সোনার এই মূল্যবৃদ্ধির ধারাবাহিক প্রভাব রুপার বাজারেও পড়েছে। তুলনামূলক কম দামে বিনিয়োগের বিকল্প হিসেবে রুপার প্রতি আগ্রহ বাড়ছে।
চলতি বছরে সোনার দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। এর অন্যতম কারণ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ সোনা ক্রয়। একই সঙ্গে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, রুপার দাম বাড়ার পেছনে শিল্প খাতের চাহিদাও বড় কারণ। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির শিক্ষক কসমস মারিনাকিস জানান, রুপা এখন শুধু বিনিয়োগযোগ্য ধাতু নয়, এটি শিল্পে অপরিহার্য কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিদ্যুৎ পরিবহণে রুপা সোনা ও তামার চেয়েও কার্যকর।
এই কারণে বৈদ্যুতিক গাড়ি এবং সৌর প্যানেল উৎপাদনে রুপার ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারিত হলে ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ তৈরিতে রুপার চাহিদা আরও বাড়বে। তবে রুপার সরবরাহ দ্রুত বাড়ানো কঠিন, কারণ এটি মূলত সিসা, তামা ও সোনা খনির উপজাত হিসেবেই আহরণ করা হয়।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প-এর বাণিজ্য নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রুপার ওপর শুল্ক আরোপ করতে পারে—এমন আশঙ্কাও বাজারে দামের চাপ বাড়িয়েছে। সম্ভাব্য শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে রুপা মজুত করা হচ্ছে, ফলে বৈশ্বিক বাজারে সংকট দেখা দিচ্ছে। বর্তমানে বিশ্বের মোট রুপার প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র আমদানি করে।
কসমস মারিনাকিসের মতে, শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় রুপার সরবরাহ নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এর প্রভাব সরাসরি দামে পড়ছে। তাঁর ধারণা, আগামী কয়েক মাসেও রুপার দাম উচ্চ পর্যায়েই থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













