যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের দৌড়ে পে-পাল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে অনলাইনভিত্তিক অর্থ লেনদেনের জনপ্রিয় প্ল্যাটফর্ম পে-পাল। আর্থিক খাতে তুলনামূলক শিথিল নীতির সুযোগ কাজে লাগিয়ে ফিনটেক প্রতিষ্ঠানগুলোর ব্যাংকিং খাতে প্রবেশের যে প্রবণতা তৈরি হয়েছে, পে-পাল সেটিরই অংশ হতে চাইছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।
গতকাল সোমবার পে-পাল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্স পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছে। এ জন্য উটাহ অঙ্গরাজ্যের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। ব্যাংক হিসেবে অনুমোদন মিললে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ঋণ সুবিধা আরও সহজ ও সরাসরি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পে-পালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ক্রিস বলেন, যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থায়ন এখনো বড় একটি চ্যালেঞ্জ। ব্যাংকিং কাঠামোর আওতায় এলে পে-পাল নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করতে পারবে, যা দেশটির ছোট ব্যবসার প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তুলনামূলক উদার আর্থিক নীতির সুযোগে একাধিক ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল ব্যাংকিং প্রতিষ্ঠান ব্যাংকিং খাতে প্রবেশের চেষ্টা করছে। চলতি বছর ব্রাজিলভিত্তিক ডিজিটাল ব্যাংক নুব্যাংক এবং ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসও যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে।
উল্লেখ্য, পে-পাল প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে, উদ্যোক্তা ইলন মাস্ক ও পিটার থিয়েলের হাত ধরে। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী চার লাখ ২০ হাজারের বেশি গ্রাহককে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ ও মূলধন সহায়তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্স পেলে তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের অর্থায়ন কার্যক্রম আরও বিস্তৃত করতে পারবে পে-পাল।
এ ছাড়া ব্যাংক হিসেবে অনুমোদন পেলে গ্রাহকদের আমানত ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের বিমা সুবিধার আওতায় আনা সম্ভব হবে, যা গ্রাহক আস্থা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ইউরোপের দেশ লুক্সেমবার্গে পে-পাল ইতিমধ্যেই ব্যাংকিং লাইসেন্স পেয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টয়োটা গ্রুপের ফিন্যান্সিং ব্যবসার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মারা ম্যাকনিলকে পেপ্যালের ব্যাংকিং কার্যক্রমের শীর্ষ পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত





.jpg&w=50&h=35)







