তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির জাতীয় রিল প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শুরু হয়েছে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি—‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
রাজধানীর গুলশান-২ এলাকায় বিএনপি চেয়ারপারসনের অফিসসংলগ্ন দলের নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, মোট ১১টি নির্ধারিত বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন—এই তিনটি বিষয় ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির মৌলিক নীতির অংশ। এই দর্শন সামনে রেখেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় পর্যায়ে একটি রিল মেকিং প্রতিযোগিতা চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’।
তিনি আরও জানান, দেশের ভেতর ও বাইরে অবস্থানরত সব শ্রেণি-পেশার মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীরা এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে নিজেদের ভাবনা, পরিকল্পনা ও প্রত্যাশা অনলাইনে জমা দিতে পারবেন। রিলের কনটেন্ট হতে পারে গান, সংলাপ, ব্যঙ্গাত্মক উপস্থাপনা, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা ছবি ও শিল্পকর্মের সমন্বয়। এতে গঠনমূলক সমালোচনা, নতুন চিন্তা বা ব্যক্তিগত অভিব্যক্তি তুলে ধরার সুযোগ থাকবে।
মাহদী আমিন জানান, দেশ গঠনের রূপরেখাকে সামনে রেখে মোট ১১টি থিম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মান, প্রবাসীদের কল্যাণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং মূল বিষয় হিসেবে ‘আমি যেমন দেশ চাই’। এই উদ্যোগের লক্ষ্য হলো সাধারণ মানুষকে রাষ্ট্র গঠনের ভাবনায় যুক্ত করা এবং গণমানুষের মতামতকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার আলোচনায় অন্তর্ভুক্ত করা।
অংশগ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করে তিনি বলেন, প্রতিযোগীদের এক মিনিটের রিল ভিডিও তৈরি করে নিজেদের ফেসবুক, ইউটিউব বা টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে হবে। ক্যাপশনে ‘বাংলাদেশ ফার্স্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি বিএনপির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে তৈরি করা নির্দিষ্ট ইভেন্টে সেই পোস্ট শেয়ার করা বাধ্যতামূলক।
রিল বাছাইয়ের ক্ষেত্রে দুটি ধাপে মূল্যায়ন করা হবে বলে জানান মাহদী আমিন। এর মধ্যে ৩০ শতাংশ নম্বর নির্ধারিত হবে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলটির এনগেজমেন্টের ওপর ভিত্তি করে এবং বাকি ৭০ শতাংশ একটি জুরি বোর্ড দেবে, যেখানে কনটেন্টের উপস্থাপনা, সৃজনশীলতা ও সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজনে অংশগ্রহণকারীরা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এই কর্মসূচির অন্যতম আকর্ষণ হলো—মেধাভিত্তিক শীর্ষ ১০ জন বিজয়ীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে এমন একটি বাংলাদেশের স্বপ্ন তুলে ধরতে চায় বিএনপি, যেখানে মানবাধিকার, বাক্স্বাধীনতা, আইনের শাসন ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দীন হায়দার, পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এমজে/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













