আমিরাত প্রবাসীদের স্মার্টকার্ড জালিয়াতি, দুজনের নামে মামলা
প্রবাস ডেস্ক : বাংলাদেশ থেকে বৈধভাবে যেসব কর্মী কাজ করতে বিদেশে যান, তাঁদের বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোয় (বিএমইটি) নিবন্ধিত হতে হয়।
নিবন্ধিত হওয়ার পর বিএমইটি থেকে কর্মীদের দেওয়া হয় স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ড প্রদর্শন করেই কর্মীরা বিদেশে বৈধভাবে কাজ করেন।
কর্মী নিবন্ধন এবং স্মার্ট কার্ড সংগ্রহের কাজটি করে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই বছরে ছয়টি রিক্রুটিং এজেন্সি এবং বিএমইটির দুজন কর্মকর্তা মিলে প্রায় চার হাজার স্মার্ট কার্ড জালিয়াতি করেছেন।
সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠাতে এই জালিয়াতি করা হয়েছে। এই বিষয়ে গত ১১ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে মামলা করে। দুদকের মামলা সূত্রে স্মার্ট কার্ড জালিয়াতির চিত্র উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মীদের স্মার্ট কার্ডের জন্য শুরুতে রিক্রুটিং এজেন্সিগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুমোদন নেয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমতি দিলে ওই অনুমতির কপি পাঠানো হয় বিএমইটিতে। এরপর বিএমইটির ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে কর্মীদের সব ডাটা এন্ট্রি করা হয়।
এই ডাটা কর্মীর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিললে বিএমইটি থেকে কর্মীদের স্মার্ট কার্ড দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ায় কোনো সংশোধন, সংযোজন বা পরিবর্তনের প্রয়োজন হলে তা শুধু আইটি শাখার সিস্টেম অ্যানালিস্ট করতে পারেন। অন্য কারো এ বিষয়ে কিছু করার এখতিয়ার নেই।
দুদকের মামলা
গত ১১ জুন স্মার্ট কার্ড জালিয়াতির অভিযোগে বিএমইটির সিস্টেম অ্যানালিস্টসহ দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার।
যাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে তারা হলেন- বিএমইটির তৎকালীন সিস্টেম অ্যানালিস্ট মো. সাইদুল ইসলাম ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সাইফুল ইসলাম।
তবে এই দুজনের কেউ বর্তমানে বিএমইটিতে দায়িত্বরত নন। মো. সাইদুল ইসলাম বর্তমানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আর মো. সাইফুল ইসলাম বর্তমানে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত।
দুদকের মামলায় বলা হয়, অসৎ ও লাভবান হওয়ার উদ্দেশ্যে নিয়োগ অনুমোদনের অতিরিক্ত ডাটা দিয়ে পরস্পরের যোগসাজশে ওই দুই কর্মকর্তা তিন হাজার ৯৭৮টি অতিরিক্ত স্মার্ট কার্ড ইস্যু করেন। ২০২২ সালের ১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর দায়িত্ব পাওয়া এজেন্সিকে দেওয়া বহির্গমন ছাড়পত্রের সংখ্যার সঙ্গে বিএমইটির ওয়েবসাইটে উল্লেখ করা ছাড়পত্রের সংখ্যার গরমিল দেখা যায়।
মামলার এজাহারে বলা হয়, এসব সংখ্যার বেশির ভাগ সম্পাদনা করে কমানো বা মুছে ফেলা হয়। এভাবে জালিয়াতির মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কর্মী নিয়োগের যে সংখ্যা দেওয়া হয়েছিল, ওই সংখ্যা ঠিক রাখা হয়।
এজাহারে আরো বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে দুই হাজার ৯৬০ জন কর্মী পাঠাতে আটটি রিক্রুটিং এজেন্সিকে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ১২ মে পর্যন্ত সময়ের অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
কিন্তু বিএমইটির সফটওয়্যার থেকে ওই আটটি রিক্রুটিং এজেন্সিকে ছয় হাজার ৯৩৮টি স্মার্ট কার্ড ইস্যু করা হয়। অর্থাৎ অনুমোদনের বাইরে অতিরিক্ত তিন হাজার ৯৭৮টি স্মার্ট কার্ড বিএমইটি থেকে অবৈধভাবে ইস্যু করা হয়।
ওই দুই বছর বিএমইটির ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব পালন করেন সাইদুল ইসলাম। বিএমইটির নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারে তিনি ছাড়া অন্য কারো প্রবেশ করার কথা নয়। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি অফিস সহকারী সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে জালিয়াতি করেন।
এর আগে ২০২২ সালে বিএমইটি স্মার্ট কার্ড জালিয়াতির তদন্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, জালিয়াতি করে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের ভুয়া স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি ছাড়াই রিক্রুটিং এজেন্সি ও দালালরা ভুয়া স্মার্ট কার্ডে কর্মীদের বিদেশ পাঠিয়েছে। এই তদন্তে বিএমইটির দুই কর্মকর্তা এবং ছয় রিক্রুটিং এজেন্সির জালিয়াতি প্রমাণিত হয়। রিক্রুটিং এজেন্সিগুলো হলো মাহবুব ইন্টারন্যাশনাল (আরএল-২৮৬), হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার (আরএল-৪৫২), ডালাস ওভারসিজ (আরএল-৫৩২), আল মোবাররক ইন্টারন্যাশনাল (আরএল-৫৪২), এম আক্তার অ্যান্ড সন্স (আরএল-১২৮৪) এবং আল ফাত্তাহ ইন্টারন্যাশনাল (আরএল-১৫০১)।
জালিয়াতির একই চিত্র ফুটে ওঠে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তদন্তেও। তবে এই বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এএসএম/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












