বাংলাদেশিদের জন্য ইউরোপের আরেক দেশের দুয়ার খুলছে
আন্তর্জাতিক ডেস্ক : ব্যপক কর্মী সংকট চলছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ায়। কর্মীর অভাবে দেশটির গণপরিবহন, নির্মাণ, ফ্যাক্টরি, হোটেল-রেস্তোরাঁর মতো কর্মিনির্ভর খাত ঝিমিয়ে পড়েছে।
কার্যক্রম চলমান রাখতে কর্মী খুঁজছে দেশটির নিয়োগকর্তারা। পাশাপাশি বিশাল কর্মযজ্ঞের ইউরো-এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়া। এ জন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণকর্মী নিয়োগ।
কর্মী সংকট কাটিয়ে উঠতে দীর্ঘদিন ধরে চলমান জটিল অভিবাসন নীতি অনেকাংশেই সহজ করে এনেছে তারা। বাংলাদেশের জন্যও তৈরি হয়েছে সুযোগ। ইতোমধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়ে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের সংকট কাটাতে নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ। ইউরোপের বেশ কয়েকটি দেশে মৌসুমি কর্মী পাঠানোর পাশাপাশি নিয়মিত শ্রমবাজার খোঁজার চেষ্টা চলছে।
এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার। দুই বছর ধরে সার্বিয়ায় বড় সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে। এখন সফলতা আসতে শুরু করেছে।
জানা গেছে, গত সপ্তাহে সার্বিয়ার একটি টেক্সটাইল কোম্পানির সঙ্গে ৬০০ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তি করেছে ঢাকার এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি নামের একটি রিক্রুটিং এজেন্সি। চাহিদাপত্র সাপেক্ষে প্রক্রিয়াও শুরু করেছে এজেন্সিটি।
চাহিদাপত্র অনুসারে কর্মীদের মাসিক বেতন হবে ৫৫০ ইউরো। থাকা ও খাওয়া বহন করবে নিয়োগকর্তা কোম্পানি। ভিসা জটিলতা কাটাতে প্রত্যেককে দেওয়া হবে ই-ভিসা।
রিক্রুটিং এজেন্সির কর্মকর্তারা জানান, নিয়োগকর্তা কোম্পানির সঙ্গে চুক্তির পর কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এখন দূতাবাসের সত্যায়ন ও মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন যত তাড়াতাড়ি পাওয়া যাবে তত তাড়াতাড়ি কর্মী পাঠানো সম্ভব হবে।
সার্বিয়াসহ বলকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক দেখভাল করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আহমেদ শাফি গণমাধ্যমকে বলেন, সার্বিয়ায় শ্রমবাজার বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনাময়। কারণ সার্বিয়া প্রায় ১ লাখ দক্ষ বিদেশি কর্মীর ভিসা ইস্যু করতে যাচ্ছে।
তিনি বলেন, ২০২৭ সালে ইউরো এক্সপো আয়োজনের জন্য তাদের ৫ লাখ নির্মাণ শ্রমিক প্রয়োজন। এই কর্মীর চাহিদা বৈধপথে পূরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সার্বিয়ায় বাংলাদেশিদের জন্য বড় শ্রমবাজার তৈরি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী মাসেও এ নিয়ে বৈঠক হবে।
তিনি জানান, সার্বিয়াসহ বলকান রাষ্ট্রগুলো চায় অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠাতে। এ বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তাদের ওপর চাপ রয়েছে। এসব নিয়ে তারা আলোচনা করতে যায়।
সংশ্লিষ্টরা বলছেন, সার্বিয়ার শ্রমবাজার ধরতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগী হওয়া প্রয়োজন। না হলে বিশ্বের অন্যান্য শ্রমবাজারের মতো সার্বিয়াদের নেপালী, ভারতীয় বা শ্রীলঙ্কানদের কাছে হারাতে হতে পারে সম্ভাবনাময় শ্রমবাজার।
শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













