×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারী-শিশুদের জন্য কানাডার মঞ্চে ‘লাইফ ইন মোশন’

২০২৪ মে ১১ ০৬:৪৫:১৬
সুবিধাবঞ্চিত নারী-শিশুদের জন্য কানাডার মঞ্চে ‘লাইফ ইন মোশন’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সুবিধাবঞ্চিত নারী-শিশুদের জন্য কানাডায় মঞ্চায়িত হচ্ছে মুক্তবিহঙ্গের নাটক লাইফ ইন মোশন।

জাহিদ হকের রচনা ও নির্দেশনায় নাটকটি আগামী ১৮ মে কানাডার ক্যালগেরিতে ব্রুকফিল্ডের ওয়াইএমসিএ এর ইভান হাজেল থিয়েটারে বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

'মুক্তবিহঙ্গ' এর সভাপতি ও নির্দেশক জাহিদ হক বলেন, ব্যক্তিগত জীবনে আমাদের সামাজিক অসঙ্গতির শেষ নেই। জীবনের বাস্তবতাগুলোকে মুক্তবিহঙ্গ এই প্রথমবারের মতো নাটকের সাথে আবৃত্তি, নৃত্য, গান এবং শব্দ সঙ্গীতের মধ্যে দিয়ে এক ভিন্ন আঙ্গিকে পরিবেশন করবে যা ক্যালগারির সংস্কৃতি অনুরাগী দর্শকদের ভালো লাগবে।

নাটকটির সঞ্চালক ও মিডিয়া কো-অর্ডিনেটর মৌ ইসলাম বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর মুক্তবিহঙ্গ এ বছর আট বছরে পদার্পণ করলো, বরাবরের মতো এবারও আমরা অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সব অর্থ বাংলাদেশে সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের মাঝে দান করবো।

নাটকটির গান নির্বাচনে রয়েছেন শুভাশিস এবং মৌ। নাটকটির মিডিয়া পার্টনার আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল 'প্রবাস বাংলা ভয়েস' এবং চ্যানেল আই।

নাটকটিতে আবৃত্তি ও অভিনয় করছেন জাহিদ হক ও রিফাত। সংগীত পরিবেশনায় শুভাশীষ, কেকা, অভিজিৎ, তুষার ও ইজা। গিটারে অনিক ও তুষার। নৃত্য পরিবেশনায় রয়েছেন সানন্দা, শুভজিৎ, শিল্পী, আলতা, জ্যোতি, ত্রিনা ও লিডিয়া। আলোর নিয়ন্ত্রণে আছে সানভি। নাটকটির গ্র্যান্ড স্পন্সর ইকবাল রহমান।

সমাজের অসংগতি দূর করে সচেতনতার মাধ্যমে মানবসেবার প্রত্যয় নিয়ে ক্যালগেরির একদল উদ্যমী তরুণ প্রতি বছর তাদের নতুন প্রযোজনা নিয়ে আসছেন 'মুক্তবিহঙ্গ' থিয়েটারের মাধ্যমে।

এই প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে তার সবই চলে যায় বাংলাদেশে অবস্থিত সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের আশ্রয় কেন্দ্রে। বিগত বছরগুলোতে তারা পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় পাঁচ লাখ টাকা সহায়তা করেছেন বলে জানা গেছে।

শেয়ারনিউজ, ১১ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে