দুঃসংবাদ পেল মালয়েশিয়া যেতে আগ্রহীরা
প্রবাস ডেস্ক : আগামী জুন থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরবর্তীতে কীভাবে কর্মী যাবে, কী কী করণীয় এবং শ্রমবাজার পরিস্থিতির নানা বিষয় নিয়ে মালয়েশিয়ার সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আহ্বান জানিয়েছে।
এজন্য হাইকমিশনের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। রোববার (২১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন খাতের সাংবাদিকদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
মো. রুহুল আমিন বলেন, ৩১ মে’র মধ্যে আগের যেসব কর্মীর কোটা আছে, তারা সে দেশে প্রবেশ করতে পারবে। এই শর্ত শুধু আমাদের জন্য না, যে ১৪টি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেয় সেসব দেশের ক্ষেত্রেও প্রযোজ্য।
তিনি বলেন, ৩১ মে’র পর তারা তাদের ব্যবস্থাপনা রিভিউ করছে, সেটি করে পরবর্তী নিয়োগের জন্য কাজ করবে। আমাদের তরফ থেকে মালয়েশিয়ায় সবসময় যোগাযোগ আছে। আমরা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাদের চিঠি পাঠিয়েছি।
আমাদের যে যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, সেটির একটা সভা আমরা করতে চাই। তাদের পরবর্তী পরিকল্পনা আমাদের বোঝার দরকার আছে। সেভাবেই আমাদের কার্যক্রম নিতে হবে।
সচিব জানান, শ্রমবাজারের যেসব সমস্যা আছে— তা নিরসনে দেশটির পরবর্তী যে নীতিমালা তৈরি হবে, সেখানে সেসব বিষয় নিশ্চিত করতে হবে। আমরা সেজন্য ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই। আগামী মে মাসের মধ্যে সভা করার প্রস্তাব জানিয়েছি। মালয়েশিয়া এবং আমরা সভার এজেন্ডা ঠিক করছি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, এই শ্রমবাজারে সিন্ডিকেট নিয়ে কথা আছে। এগুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করছি। সবমিলিয়ে আমরা এজেন্ডা ঠিক করছি বৈঠকের। আমরা মে মাসের মধ্যেই বসতে চাই। তবে মালয়েশিয়ার সরকারের ওপর নির্ভর করছে কবে নাগাদ বৈঠক হতে পারে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি শ্রমিকরা ব্যাপক শোষণ ও অবিচারের মধ্যে রয়েছেন। মালয়েশিয়াকে তাদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়ার জন্য শুক্রবার (১৯ এপ্রিল) জেনেভা থেকে এক বিবৃতি দিয়েছে জাতিসংঘ।
ওই বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, কয়েক মাস ধরে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি শ্রমিকরা খুব খারাপ অবস্থায় আছেন। শ্রমিকদের প্রতি শোষণ, অবিচার ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন থেকে রক্ষা করার পদক্ষেপ নিতে হবে।
এ প্রসঙ্গে সচিব জানান, আমরা হাইকমিশনের মাধ্যমে বিষয়টি রিভিউ করছি। এটি প্রক্রিয়াধীন। আমরা আমাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাব। তবে আমার কাছে যে আপডেট আছে— তার পরিপ্রেক্ষিতে বলতে পারি— এখানে দুই ধরনের কর্মী আছে।
একটি হচ্ছে যারা ডিমান্ডের বিপরীতে যাচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, আরেকটি হচ্ছে ভিজিট ভিসায় গেছেন অথবা চুক্তি শেষ হওয়ার পর ওভার স্টে করছেন। এজন্য কখনো কখনো সংখ্যাটি বড় মনে হচ্ছে। আমি খোঁজ নিয়েছি, ডিমান্ডের বিপরীতে যারা গিয়েছেন কিন্তু কাজ পাননি, এমন সংখ্যা প্রায় ৫ হাজার।
কিন্তু যদি অন্যান্য ভিসায় গিয়ে যারা কাজ পাননি, তাদের হিসাব করলে এই সংখ্যা অনেক বেশি হতে পারে। আমরা আশা করছি যে, ডিমান্ডের বিপরীতে যারা গেছেন কাজ পাননি, তাদের ৩১ মে’র পরেই কাজে নিয়োগ দেওয়া হতে পারে।
শেয়ারনিউজ, ২১ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












