এক মাসে ভারতের শেয়ারবাজারে ৩৮ হাজার কোটির বিদেশি বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক : ভারতের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। ফেব্রুয়ারিতে মাত্র ১ হাজার ৫৩৯ কোটি রূপি বিদেশী বিনিয়োগ আসলেও মার্চে সেই বিনিয়োগ ৩৮ হাজার কোটি রূপি ছাড়িয়ে গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ভারতের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে চাঙ্গাভাব বিরাজ করছে। এই কারণে ভারতের শেয়ারবাজারে বেদিশে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
বিজনেস টাইমসের সংবাদে বলা হয়েছে, মার্চ মাসে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা এখন পর্যন্ত ৩৮ হাজার কোটি রুপির বেশি বিনিয়োগ করেছেন। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছিল মাত্র ১ হাজার ৫৩৯ কোটি রুপি। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীরা ২৫ হাজার ৭৪৩ কোটি রুপির শেয়ার বিক্রি করেছিলেন। ফলে চলতি বছর এ পর্যন্ত ভারতের বাজারে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ১৩ হাজার ৮৯৩ কোটি রুপি আর ঋণপত্রের বাজারে ৫৫ হাজার ৪৮০ কোটি রুপি।
এই বিষেয়ে মর্নিং স্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার ম্যানেজার হিমাংশু শ্রীবাস্তব বলছেন, বিশ্ব অর্থনীতির উন্নতি এবং ভারতীয় অর্থনীতির ইতিবাচক ভাবমূর্তি—এই দুটি কারণে ভারতের বাজার সম্পর্কে আগ্রহী হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে অতি সম্প্রতি বাজার কিছুটা পড়ে যাওয়ায় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞ মহল মনে করছে, গত তিনটি ত্রৈমাসিকে ৮ শতাংশের বেশি হারে জিডিপির প্রবৃদ্ধি ও রিজার্ভ ব্যাংকের নীতি সুদহার কমানোর সম্ভাবনাও নতুন ইন্ধন জোগাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী মাস থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরের দ্বিতীয় ভাগে ২৫ থেকে ৫০ ভিত্তি পয়েন্ট নীতি সুদহার কমাবে আরবিআই।
গত বছর বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলো মন্দা এড়াতে পেরেছে। যদিও ধারণা করা হচ্ছিল, বিশ্বজুড়ে নীতি সুদহার বৃদ্ধির জেরে অর্থনীতির গতি অনেকটা কমে যাবে। সেই সঙ্গে ভারতের অর্থনীতির গতিও বেড়েছে। বিশেষজ্ঞদের দাবি, মূলত এ দুই কারণে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজারের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
গত সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীরা মূলত শেয়ার বিক্রি করেছেন। বিশেষজ্ঞদের দাবি, কিছুটা সতর্কতা থেকেই তাঁরা প্রায় ৩১ দশমিক ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন।
চলতি বছর ভারতের সাধারণ নির্বাচন। সে কারণে বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থানে আছেন বলেও বিশ্লেষকেরা মনে করছেন। জে পি মর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানি মনে করছে, সাধারণ নির্বাচনের পর ভারতের শেয়ারবাজারে আরও বিদেশি বিনিয়োগ আসবে। ভারতের উচ্চ প্রবৃদ্ধি ও ফেডারেল রিজার্ভের নীতি সুদহার হ্রাসের সম্ভাবনা—এ দুটি কারণে বিনিয়োগকারীরা ভারতের প্রতি আকৃষ্ট হবেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতের স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গত বছর চার ট্রিলিয়ন বা চার লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। এখন তা ৪ লাখ ৩০ হাজার কোটি ডলার। বর্তমানে বিশ্বের যেসব স্টক এক্সচেঞ্জের বাজারমূল্য ভারতের চেয়ে বেশি, সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নাসডাক, চীনের সাংহাই এক্সচেঞ্জ, ইউরোনেক্সট, জাপান স্টক এক্সচেঞ্জ ও সেনজেন স্টক এক্সচেঞ্জ।
ব্রোকারেজ সংস্থা সিএলএসএ মনে করে, ভারত আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। আগামী ২০২৭ সালের মধ্যে ভারত জাপানকে টপকে যাবে। তারপর আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতের অর্থনীতি ২৯ ট্রিলিয়ন বা ২৯ লাখ কোটি ডলারে পৌঁছাবে।
সিএলএসএ আরও বলেছে, ২০২৭ সালের মধ্যে ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। শুধু চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভারতের তুলনায় এগিয়ে থাকবে। বড় ধরনের সংস্কার হলে ২০৫২ সালের মধ্যে ভারতের অর্থনীতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে। ভারতের জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে তাল রেখে শেয়ারবাজারের সম্মিলিত মূল্য সেই অনুপাতে বা তার চেয়ে বেশি হারে বাড়বে।
শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- বিএনপি মহাসচিব পদে পরিবর্তন: অবসরে যাচ্ছেন মির্জা ফখরুল
- এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- চৈত্র পেরিয়ে বৈশাখেই হাঁসফাঁস! গরম নিয়ে নতুন আপডেট
- ৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্বাধীনতা পুরস্কার পেলেন ২০ জন—চমকপ্রদ তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বিএসইসিতে উচ্চপর্যায়ের আলোচনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’
- কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে
- ‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মোড়, জানালো পাকিস্তান
- তিন ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার
- ১৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা
- ১৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচা নয়, আসল ভয় অন্য কিছু! জানুন টিটেনাসের কারণ
- স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
- সংসদে সরকারি চাকরি নিয়ে বড় আপডেট
- অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- মার্জিন অ্যাকাউন্টধারীদের তথ্য তলব, ফান্ড লিকুইডেশন প্রক্রিয়া শুরু
- প্রায় ৬ কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার









.jpg&w=50&h=35)
