শোকজের জবাবে বিস্ফোরক হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক : জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে কক্সবাজার সফর করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। এই নোটিশের লিখিত জবাব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। জবাবে তিনি জানান, ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে তিনি অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন।
তিনি লিখেছেন, শোকজ নোটিশটি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং এনসিপির প্রতি তার অঙ্গীকার ও দায়বদ্ধতা থেকেই তিনি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন।
হাসনাতের মতে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল এমন একটি আন্দোলন, যেখানে মানুষ নতুন বাংলাদেশ গড়ার আশায় জীবন দিয়েছিল। এমন একটি রাষ্ট্র গড়ার জন্য তারা লড়েছে, যেখানে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারবে না এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বাঁচবে। এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর কথা ছিল ঘোষণাপত্রে।
কিন্তু ঘোষণাপত্র তৈরির সময় অভ্যুত্থানের শহিদ পরিবার, আহত ও নেতৃত্বদানকারী অনেককে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। তাদের মতামত নেওয়া হয়নি, এমনকি অন্তর্ভুক্তির ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয়নি। এতে তিনি ব্যথিত হয়েছেন।
হাসনাত দাবি করেন, ঘোষণাপত্রের খসড়ায় এমন কিছু বক্তব্য রয়েছে, যা আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
বিশেষ করে তিনি আপত্তি জানান এই অংশে, যেখানে বলা হয়েছে সংবিধান সংস্কারের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হবে। তার ভাষায়, এ দাবি মিথ্যা এবং তা নতুন সংবিধান প্রণয়নের পথে বড় অন্তরায়। তিনি মনে করেন, শুরু থেকেই দাবি ছিল— জনগণের ভোটে নির্বাচিত একটি গণপরিষদের মাধ্যমেই নতুন সংবিধান তৈরি করতে হবে, যা মৌলিক কাঠামো বদলাবে এবং ফ্যাসিবাদকে বিলোপ করবে।
হাসনাত লেখেন, ৪ আগস্ট সন্ধ্যায় তিনি জানতে পারেন যে অভ্যুত্থানে আহত ও নেতৃত্বদানকারী অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তিনি অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন।
তার ভাষায়,“যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে গুরুত্ব দেওয়া হয়, সেখানে আমার উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই।”
তাই তিনি পরদিন ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন, উদ্দেশ্য ছিল— এই ঘটনাগুলোর অর্থ বোঝা, নিজের অবস্থান পুনর্বিবেচনা করা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে চিন্তা করা। এই সফর ছিল একধরনের নীরব প্রতিবাদ।
হাসনাত দাবি করেন, ৪ আগস্ট রাতে তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। না পেয়ে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীকে জানান যে তিনি তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের সফরে যাচ্ছেন।
নাসীরুদ্দিন তখন অফিসে আহ্বায়কের সঙ্গে ছিলেন। তিনি জানান যে, বিষয়টি আহ্বায়ককে জানানো হবে। কিছুক্ষণ পর নাসীরুদ্দিন নিশ্চিত করেন— আহ্বায়ক বিষয়টি জেনেছেন এবং এতে কোনো আপত্তি নেই।
পরবর্তীতে সফরে নাসীরুদ্দিন পাটওয়ারী, সারজিস আলম ও তাসনিম জারা-খালেদ সাইফুল্লাহ দম্পতিও যুক্ত হন।
হাসনাত অভিযোগ করেন, সফরের প্রতিটি পদক্ষেপ, এমনকি বিমানবন্দরেও তাদের ছবি ও ভিডিও তুলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার কাছে সরবরাহ করেছে। এরপর কিছু মিডিয়া সেগুলোকে বিকৃত করে “ক্রাইম মুভির” মতো করে প্রচার করেছে।
তিনি বলেন,“এটি একটি পরিকল্পিত ডিমোনাইজেশন টেকনিক, যা অতীতে বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবহার করা হতো। আজ তা আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে যে তারা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে গেছেন। অথচ পিটার হাস তখন বাংলাদেশেই ছিলেন না।
এ ধরনের গুজব ছড়িয়ে তাদের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকারী হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সবচেয়ে লজ্জাজনক ও কুরুচিপূর্ণ দিক হিসেবে তিনি উল্লেখ করেন তাসনিম জারার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে চালানো স্লাটশেইমিং।
“শুধু একজন নারী হওয়ার কারণে তাকে টার্গেট করে অপমানজনক, অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত ভাষায় আক্রমণ করা হয়েছে। মিডিয়া ও গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে এই অপচেষ্টা চালিয়েছে।”
তিনি মনে করেন, এটি একটি চক্রান্ত, যার উদ্দেশ্য ভবিষ্যতে রাজনীতিতে আগ্রহী নারীদের নিরুৎসাহিত করা।
সবশেষে হাসনাত বলেন, দলের উচিত ছিল এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কিন্তু তার বদলে দল এমন এক ভাষায় শোকজ পাঠিয়েছে, যা যেন এই অপপ্রচারকেই বিশ্বাসযোগ্য করে তোলে।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যেখানে
- বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় আরও ৭ প্রাণহানি
- পাস হলো এসআরবি বিল ২০২৬, বিলুপ্ত র্যাব
- এমপিদের নম্বর থেকেই আসছে টাকা চাওয়ার মেসেজ, নেপথ্যে যারা !
- পরমাণু শক্তি নিয়ে বাংলাদেশে আসছে আমেরিকা, নেপথ্যে বড় খেলা!
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
- ফেসবুকে গালাগাল বন্ধে আসছে আইন, বড় বার্তা তথ্যমন্ত্রীর
- রুমিন ফারহানাকে কড়া জবাব দিলেন মানসুরা আলম
- আনন্দবাজার তো আনন্দ নিয়া ব্যস্ত থাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সুদের হার কমলেও ঋণে অনীহা ব্যবসায়ীদের, নেপথ্যে কী?
- বিএনপি'র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন সুর
- পুলিশে বড় রদবদল, ৭ কর্মকর্তা পেলেন নতুন দায়িত্ব
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- শিশুদের রুকিয়া করার সঠিক নিয়ম ও প্রয়োগ পদ্ধতি
- ভারত সফরে আগ্রহী তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- হঠাৎ বাড়ল টেক্সটাইল কোম্পানির শেয়ার দাম, ব্যাখ্যা চায় সিএসই
- ‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ড. ইউনূসের প্রতিষ্ঠানের কর মামলা, হাইকোর্টের নতুন রায়
- শিক্ষকের ‘মেয়েদের ভাল্লাগে না’, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ১০ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ৪ লাখ কোটি
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেষ আধাঘণ্টায় বিপর্যস্ত শেয়ারবাজার, তিন মাসের তলানিতে ডিএসই
- সময় টিভির সাবেক এমডির বিচার শুরু
- প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অস্থিরতার মধ্যেও কেন মার্কিন বন্ডবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের?
- হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের হামলা
- দুই কোম্পানির লেনদেন স্থগিত
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক
- শেখ হাসিনার সাথে পল্টি মারলেন ভাগিনা শেখ তাপস
- সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত
- ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
- গার্মেন্টস খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- দুই কোম্পানির কারখানা বন্ধ পেল ডিএসই
- লুব-রেফ বাংলাদেশের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন
- এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা
- জামিনের আশায় ছিলেন, ছেলেকে দেখার আগেই মারা গেলেন চিন্ময়ের মা
- ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম













