ফেরেশতা যিনি নবীর বন্ধু হয়ে উঠেছিলেন
নিজস্ব প্রতিবেদক : আল্লাহর প্রিয় নবী হজরত ইদরিস (আ.)-এর সঙ্গে ফেরেশতার বন্ধুত্ব এবং আসমানে তার বিশেষ অবস্থানের ঘটনা ইসলামী ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। হজরত কাব আহবার ও ওহাব ইবনে মুনাব্বাহ প্রমুখ ঐতিহাসিকদের বর্ণনায় উঠে এসেছে সেই বিস্ময়কর কাহিনি।
একবার হজরত ইদরিস (আ.) তীব্র রোদে দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত হয়ে আল্লাহর দরবারে দোয়া করেন— যেন কিয়ামতের দিনে মানুষকে সূর্যের তাপে কষ্ট না পেতে হয়। তার দোয়ার ফলে সূর্যের উত্তাপ কিছুটা কমে যায়। সূর্য পরিচালনাকারী ফেরেশতা এই পরিবর্তনের কারণ জানতে চাইলে আল্লাহ জানান, ইদরিস (আ.)-এর দোয়ার ফলেই তা করা হয়েছে।
এই ঘটনার পর ওই ফেরেশতা আল্লাহর কাছে ইদরিস (আ.)-এর বন্ধু হওয়ার অনুমতি চাইলেন। আল্লাহ সম্মতি দিলে তিনি হজরত ইদরিস (আ.)-এর কাছে এসে পরিচয় দেন। নবী ইদরিস (আ.) অনুরোধ করেন, যেন মৃত্যুর ফেরেশতা তার আয়ু কিছুটা বাড়িয়ে দেন, যাতে তিনি আরও বেশি ইবাদত করতে পারেন।
ফেরেশতা হজরত ইদরিস (আ.)-কে নিয়ে আকাশে যান এবং মৃত্যুর ফেরেশতার সঙ্গে দেখা করে তার অনুরোধ জানান। কিন্তু আজরাইল (আ.) অবাক হয়ে বলেন— ইদরিস (আ.)-এর মৃত্যুর তারিখ তো এখনো নির্ধারিত হয়নি! তিনি এখন আকাশে আছেন এবং সেখানেই তার মৃত্যু হবে।
ফেরেশতা ফিরে গিয়ে দেখেন, সত্যিই ইদরিস (আ.)-এর মৃত্যু ইতোমধ্যেই ঘটে গেছে।
অন্য এক বর্ণনায় রয়েছে, মৃত্যুর স্বাদ অনুভবের ইচ্ছায় হজরত ইদরিস (আ.) ফেরেশতাকে অনুরোধ করেন তাকে মৃত্যু দিতে। ফেরেশতা তা করেন, আবার আল্লাহর হুকুমে তাকে জীবিতও করেন। এরপর ইদরিস (আ.) বলেন, এখন আমি মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারবো।
তিনি আরও অনুরোধ করেন, তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হোক। ফেরেশতা তাকে আগে জাহান্নাম এবং পরে জান্নাতে নিয়ে যান। জান্নাতে প্রবেশের পর হজরত ইদরিস (আ.) একটি বৃক্ষের ডাল আঁকড়ে ধরে বলেন, “আমি এখানেই থাকতে চাই।”
তিনি যুক্তি দেন— তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, জাহান্নাম দেখেছেন এবং এখন জান্নাতে প্রবেশ করেছেন। আর আল্লাহ বলেছেন, জান্নাতে প্রবেশের পর কেউ আর বের হবে না।
আল্লাহ তখন বলেন, “সে আমার অনুমতিতেই জান্নাতে প্রবেশ করেছে, আর আমার অনুমতি ছাড়া কেউ তাকে বের করতে পারবে না।” এভাবেই হজরত ইদরিস (আ.) আকাশেই অবস্থান করতে থাকেন।
আলেমদের মতে, চারজন নবী আছেন যারা মৃত্যুহীন জীবন লাভ করেছেন—
আকাশে: হজরত ইদরিস (আ.) ও হজরত ঈসা (আ.)
পৃথিবীতে: হজরত খিজির (আ.) ও হজরত ইলিয়াস (আ.)
তথ্যসূত্র: তাফসিরে মাযহারী, খণ্ড ৭, পৃষ্ঠা ৩৯৩–৩৯৬
জাহিদ/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













