ভারতের বিপদে বাংলাদেশের ‘সোনার সময়’ শুরু
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হওয়ায় বিশ্ববাণিজ্যে নতুন মোড় নিয়েছে। এ পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ আপাতত কিছুটা স্বস্তিতে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত—যার ওপর এখন ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
বাংলাদেশের ওপর বর্তমানে মোট ২০ শতাংশ পাল্টা শুল্ক রয়েছে (আগের ১৫ শতাংশসহ মোট ৩৫ শতাংশ পর্যন্ত উঠেছিল, পরে কমে ২০ শতাংশে এসেছে)। তবে ভারতের ওপর শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। বিশ্লেষকদের মতে, একই ধরনের বেসিক গার্মেন্টস (যেমন টি-শার্ট) রপ্তানিতে এই বাড়তি শুল্ক ভারতের রপ্তানি ব্যয় বাড়াবে, ফলে যুক্তরাষ্ট্রের বায়াররা বাংলাদেশমুখী হতে পারেন।
এদিকে পাকিস্তানের ওপর শুল্ক ১৯ শতাংশ, আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ কয়েকটি দেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। অন্যদিকে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনের মতো দেশেরও শুল্কহার ২০ শতাংশের আশপাশে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়া—এই তিন দেশ যুক্তরাষ্ট্রে একই ধরনের পোশাক রপ্তানি করে। যেহেতু তাদের ওপর শুল্কহার একই, তাই তারা এখন প্রতিযোগিতায় সমান অবস্থানে রয়েছে। তবে ভারতের ওপর শুল্ক বাড়ায় বাংলাদেশ একধাপ সুবিধাজনক অবস্থানে চলে এসেছে।
ড. মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস), বলেন: "২০১৪ সালেও বাড়তি অর্ডার পেয়ে প্রস্তুতির অভাবে তা বাংলাদেশ নিতে পারেনি। এবার যেন তেমন না হয়। ভারতের শুল্ক ৫০ শতাংশ হওয়ায় বায়াররা বিকল্প খুঁজবে, আর সেটি হতে পারে বাংলাদেশ।"
বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন:“প্রথমে শুল্ক ঘোষণার পর বায়াররা থমকে গিয়েছিল, অর্ডার স্থগিত করেছিল। এখন আবার অর্ডার চালু হয়েছে। তবে অতিরিক্ত শুল্কের কারণে পোশাকের দাম বাড়বে, ফলে চাহিদা প্রাথমিকভাবে কিছুটা কমেছে।”
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে বড় দরকষাকষি শুরু হবে বায়ার ও রপ্তানিকারকদের মধ্যে। কারণ খরচ কমানো যাবে না, ফলে মুনাফা কমে যাবে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান,“ভারতের শুল্ক এখন অনেক বেশি। ভিয়েতনামের শুল্ক আমাদের সমান হলেও তাদের একটি বড় সমস্যা হলো—তারা অধিকাংশ কাঁচামাল চীন থেকে আনে। ফলে সেখানে বিধিনিষেধ পড়বে।”
তিনি সতর্ক করেন, সরকার যদি গ্যাস, বিদ্যুৎ ও ঋণ সহায়তা না দেয়, তাহলে এই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারবে না।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল রপ্তানি করলেও আমদানি খুবই কম।রপ্তানি: ৯৯১ মিলিয়ন ডলার (প্রায়),আমদানি: ২৯০ মিলিয়ন ডলার,বাণিজ্য ঘাটতি: প্রায় ৭০০ মিলিয়ন ডলার
২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এবং আমদানি করেছে মাত্র ২২১ কোটি ডলারের পণ্য। এই হিসাবে বাণিজ্য ঘাটতি ৬১৫ কোটি ডলার।
যুক্তরাষ্ট্র চাইছে তাদের ফিনিশড পণ্য ও কাঁচামাল রপ্তানি বাড়াতে। এর অংশ হিসেবে গম, সয়াবিন, তুলা, এলএনজি আমদানি হচ্ছে, বোয়িংয়ের ২৫টি বিমান ক্রয়চুক্তির আলোচনা চলছে, স্টারলিংকও বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে
এছাড়া, যুক্তরাষ্ট্রের সাথে নন-ডিসক্লোজার শুল্ক চুক্তি করছে বাংলাদেশ, যার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ বলেন:"শুল্কের কারণে পণ্যের দাম বাড়বে, বা মুনাফা কমবে। তাই দক্ষতা বাড়াতে হবে। শুধু সস্তা শ্রমের ওপর নির্ভর করলে চলবে না।"
তিনি পরামর্শ দেন, শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালাতে হবে এবং পোশাকের বাইরে বিকল্প বাজার ও পণ্য খুঁজতে হবে।
তৈরি পোশাকই বাংলাদেশের রপ্তানির ৮৪ শতাংশ
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয় তৈরি পোশাক (১৮%)
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে ৭৩৪ কোটি ডলারের
চামড়াজাত পণ্য রপ্তানিতেও যুক্তরাষ্ট্র একক বৃহৎ বাজার (২৩%)
ভারতের ওপর বাড়তি শুল্ক বাংলাদেশের জন্য অস্থায়ীভাবে এক ‘গোল্ডেন উইন্ডো’ তৈরি করেছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে প্রস্তুতি, দক্ষতা, অবকাঠামো এবং নীতিগত সহায়তা জরুরি। নয়তো অতীতের মতো অর্ডার আবার ভিয়েতনাম বা অন্য দেশে চলে যাবে।
জাহিদ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













