টেলিভিশন উপস্থাপনা থেকে বিসিএস যাত্রা
নিজস্ব প্রতিবেদক : সেদিন তন্বীর দিনটিও সেভাবেই শুরু হয়েছিল যেভাবে একজন কর্মজীবী নারীর দিন শুরু হয়। মাথাভরা চিন্তা আর উৎকণ্ঠা নিয়ে সকাল ৯টায় উপস্থিত হন অফিসে। একই সঙ্গে তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনার কাজ করেন। তাই এক অফিস শেষেই পড়ন্ত বিকেলে দৌড়াতে হয় আরেক অফিসে।
সেদিনও তা-ই করেছিলেন। বিকেলের পর টেলিভিশন চ্যানেলে গিয়ে অনুষ্ঠানের বিরতিতে স্টুডিওতে বসে বিসিএসের ফল প্রকাশিত হয়েছে খবরটি জানতে পারলেন। দেখলেন ৪১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে তিনিও সুপারিশপ্রাপ্ত হয়েছেন!
নরসিংদীর শিবপুর উপজেলায় জন্ম ফারজানা রহমান তন্বীর। দুটি চাকরিতে সময় দিয়ে বিসিএসে সাফল্য পাওয়া যে মোটেও সহজ ছিল না, সেটা বলাই বাহুল্য। সরকারি কর্মকর্তা মা-বাবা খুব করে চাইতেন, তাঁদের আদরের মেয়ে হবে বিসিএস ক্যাডার। ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার ফল প্রকাশের আগেই তন্বী হারান বাবাকে। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এ অবস্থায় মায়ের যত্ন নেওয়ার পাশাপাশি চাকরি আর বিসিএসে লিখিত পরীক্ষার প্রস্তুতি চলছিল একই সঙ্গে। সেই কষ্টের ফল তিনি পেয়েছেন। ফল জেনেই তিনি প্রথমে ফোন করে সংবাদটি জানান মাকে।
নরসিংদীর শিবপুর থেকেই স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তন্বী। স্নাতক দ্বিতীয় বর্ষ থেকে নিতে থাকেন বিসিএস পরীক্ষার প্রস্তুতি। ২০১৭ সালের শেষ দিক থেকে তা আরও জোরালো হয়।
তন্বী জানান, একেবারে ‘মুখস্থ’ বলা হয় যাকে, তা তিনি কখনো করেননি। বিষয়গুলোকে তিনি বিস্তারিতভাবে পড়তেন, খুঁটিনাটি জানার চেষ্টা করতেন। এ জন্য লিখিত পরীক্ষা তাঁর জন্য সহজ হয়ে যায়। টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে কথা বলায় সাবলীল ছিলেন তিনি। এ বিষয়টি তাঁকে মৌখিক পরীক্ষায় অনেক সহায়তা করেছে। মৌখিক পরীক্ষার প্রস্তুতিও তিনি বেশ গুছিয়ে নিয়েছিলেন। একটি প্রশ্নের উত্তর দিলে পরের প্রশ্ন কী হতে পারে, সে চিন্তা করে ভাইভার প্রস্তুতি নিয়েছিলেন তন্বী।
সবার মতো বিসিএস ক্যাডার হওয়া ছিল তন্বীর অনেক দিনের স্বপ্ন। তবে তিনি জানিয়েছেন, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিজে যতটা দেখেছিলেন, তার থেকে বেশি দেখেছিলেন তাঁর বাবা। বাবার ইচ্ছা আর জীবনসঙ্গীর অনুপ্রেরণাতেই তন্বী নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকেন বিসিএস পরীক্ষায় সফল হতে।
তন্বী ২০১৭ সালে আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টারে অংশগ্রহণ করে শেকৃবি থেকে ক্যাম্পাস স্টার হন। তখন থেকে তিনি টেলিভিশনে কাজ করতে শুরু করেন। ২০১৮ সাল থেকে দীপ্ত টিভিতে জনপ্রিয় দীপ্ত কৃষিবিষয়ক অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেন তিনি। এখন তিনি গ্লোবাল টিভিতে উপস্থাপক হিসেবে কর্মরত আছেন।
তন্বী বিশ্বাস করেন, বিসিএস ক্যাডার হওয়া অনেকটাই ভাগ্যের বিষয়। প্রত্যেকের প্রচেষ্টা থাকে। যাঁরা লিখিত পরীক্ষা দিয়ে মৌখিক পরীক্ষা পর্যন্ত আসেন এবং যাঁরা শেষ পর্যন্ত যেতে পারেন, তাঁরা যেমন মেধাবী, যাঁরা এ পর্যন্ত আসতে পারেন না, তাঁরাও মেধাবী। মেয়েদের ক্ষেত্রে পড়ালেখা শেষ করে বিসিএস প্রস্তুতি নেওয়া ভীষণ কষ্টসাধ্য বিষয় বলে মনে করেন তন্বী।
শেয়ারনিউজ, ১৬ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ইউনাইটেড ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- পাওয়ার গ্রিডের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্টি না থাকায় ৩৩০ কোটি টাকার বন্ড আটকে গেল প্যারামাউন্ট টেক্সটাইলের
- আইসিবি'র তৃতীয় প্রান্তিক প্রকাশ
- স্পনসর শেয়ার বিক্রির ঘোষণায় চাপে রানার অটোমোবাইলস
- মিডল্যান্ড ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- পদ্মা অয়েলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এভিন্স টেক্সটাইলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক: ভিসা প্রক্রিয়ায় বড় আপডেট
- বিরিয়ানি-তরমুজ খেয়ে ১২ ঘণ্টায় শেষ পুরো পরিবার!
- বাংলাদেশিদের জন্য দারুণ খবর; চাকরির বিশাল বাজার
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- সার্জারি লাগবে সারজিস আলমের—চিকিৎসকদের সিদ্ধান্ত
- রানার অটোমোবাইলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লুব-রেফের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকোর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাউওয়েল টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিবিএস কেবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইনফরমেশন সার্ভিসে নেটওয়ার্কসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মোজাফফর হোসেন স্পিনিং এর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আর্গন ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হজে যাওয়ার আগে মৃত্যু, শেষ বিদায়ে পাশে প্রধানমন্ত্রী
- তিতাস গ্যাসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী
- নাহি অ্যালুমিনিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফজলুর রহমানের বক্তব্যের কড়া জবাব দিলেন জামায়াত আমির
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- এস্কয়ার নিট কম্পোজিটের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জ এর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১ কোটি ৮৬ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মৃত বোনকে ‘প্রমাণ’ করতে কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে এলেন ভাই
- হাসিনাকে ফেরাতে শপথ: ভিডিও ভাইরাল
- হঠাৎ শারীরিক অবনতি—হাসপাতালে চিকিৎসাধীন সারজিস আলম
- এসএসসি-এইচএসসিতে বড় পরিবর্তন!
- চাকরিজীবীদের জন্য সুখবর—একটানা ১০ দিনের লম্বা ছুটি
- বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের
- বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কবার্তা
- ২৮ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দর সংশোধনের পর মিশ্র প্রবণতা, লেনদেনে স্বাভাবিক গতি অব্যাহত
- সিনেমার থ্রিলার কাহিনীকেও হার মানিয়েছে যে হ/ত্যাকাণ্ড!
- আদালতে নেওয়ার পথে হঠাৎ দুর্ঘটনা—আহত সাবেক প্রতিমন্ত্রী
- ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- ভালো কোম্পানি শেয়ারবাজারে আনতে বদলাচ্ছে আইপিও নিয়ম
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সঞ্চয় হারিয়ে পথে বসেছে ৭ হাজার বিনিয়োগকারী
- সালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
- ইজেনারেশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিং সাইন টেক্সটাইল কাণ্ডে ৩ নামী অডিট ফার্ম শেয়ারবাজারে নিষিদ্ধ
- অনিয়মে ৬ মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিলের পথে বিএসইসি













