রাজনীতিতে নামার ইচ্ছা নিয়ে যা বললেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ বা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই।
সম্প্রতি মালয়েশিয়া সফরের সময় দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে—আমি সেই লোক নই।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার কাজ হচ্ছে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। “গত এক বছরে আমরা অনেকটা পথ অতিক্রম করেছি। এই আগস্টে আমাদের প্রথম বছর পূর্ণ হলো এবং আমরা অনেক কিছু অর্জন করেছি,” বলেন ইউনূস।
ড. ইউনূসের অন্যতম বড় সাফল্য হিসেবে তিনি উল্লেখ করেন ‘ঐকমত্য কমিশন’ গঠনকে, যা ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে তৈরি হয়েছে। এই কমিশন নির্বাচন-সংক্রান্ত সংস্কারের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন চলতি মাসের শেষ দিকে প্রকাশ করতে পারে।
তিনি বলেন, “আমরা এখন এর শেষ ধাপে আছি। আশা করছি, এ মাসের শেষের দিকেই ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাবো।”
এই কমিশনের কাজ কেবল প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবেদনশীল বিষয়ে ঐকমত্য তৈরি করাও এর অন্যতম দায়িত্ব। ড. ইউনূস বলেন, “যেমন—সংসদ এককক্ষবিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট—এ ধরনের বিষয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে। এসব রাজনৈতিক বিষয়ে একটি জাতীয় ঐকমত্য জরুরি।”
তিনি আরও বলেন, দেশ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে। তার মতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত।
এবারের নির্বাচন ‘আগের তিনটি মিথ্যা নির্বাচনের’ তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলেও মন্তব্য করেন ড. ইউনূস। তার ভাষায়, “অনেক বছর পর জনগণ একটি প্রকৃত নির্বাচন পাবে। কারণ অতীতের নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যায়নি, মানুষ জানেই না সেখানে কী হয়েছে।”
তিনি বলেন, “যেসব লাখ লাখ ভোটার শেখ হাসিনার আমলে ভোট দিতে পারেননি, তাদের জন্য এবারের নির্বাচনটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জাহিদ/
পাঠকের মতামত:
- পরিচালকদের পদত্যাগে গভীর সংকটে ফারইস্ট ফাইন্যান্স
- ব্যাংক খাতে লুটেরাদের ফেরার পথ বন্ধ: বিএবি
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বিদেশগামীদের জন্য বড় সুখবর
- ঈদে গার্মেন্টস ছুটি নিয়ে বড় ঘোষণা দিলেন সড়কমন্ত্রী
- প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানে ভারত-নেপাল সম্পর্কে নতুন টানাপড়েন
- স্কুল নিয়ে বড় নির্দেশ দিল সরকার, শিক্ষকদের জন্য নতুন বার্তা
- গৃহবধূকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ স্বামীর বন্ধুর বিরুদ্ধে
- বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার
- মোনামির পদত্যাগ নিয়ে ভয়ংকর সন্দেহ তুললেন সাবেক নেত্রী
- ২৫ বছর পর বদলাচ্ছে আহমদ ছফার কবরের ঠিকানা!
- মোনামিকে ঘিরে নতুন বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
- ভোটের পর মমতার প্রকল্প নিয়ে যা বললেন শুভেন্দু
- টানা পতনের মধ্যেও স্থিতিশীলতার আশা দেখছেন বাজার সংশ্লিষ্টরা
- ১১ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইউনাইটেড ফাইন্যান্সের ইজিএমের সময় পরিবর্তন
- ফেসবুকের সেই অফারই নিয়ে গেল তাকে যুদ্ধক্ষেত্রে!
- যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা দিলেন নেতানিয়াহু
- পাঁচজনকে হত্যার রাতে যা করেছিলেন ফোরকান
- ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগে যাচ্ছে সাইহাম টেক্সটাইল
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- বাংলাদেশে থাকবেন আজীবন ভিসা—শর্ত শুধু একটাই!
- হঠাৎ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
- অগ্রণী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে বড় ধাক্কা; নতুন রায় দিল হাইকোর্ট
- মির্জা আব্বাসের অবস্থা নিয়ে বড় আপডেট
- আ.লীগ ইস্যুতে স্পষ্ট অবস্থান জানাল সরকার
- পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়ি পোড়ানোর ভিডিওর পেছনে আসল ঘটনা
- বিয়ের খরচে বড় পরিবর্তনের ইঙ্গিত মোদির
- ঈদের আগে টিসিবির বড় ঘোষণা—জেনে নিন নতুন দাম
- কোরবানির হাটে জাল নোট ঠেকাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- সোনার বাজারে বড় আপডেট, আজকের সর্বশেষ দাম
- মার্কিন বাজারে বড় সংকটে গার্মেন্টস খাত!
- লাফিয়ে বাড়ল তেলের দাম
- মধ্যরাতের এক পোস্টেই নেটদুনিয়ায় ঝড় তুললেন হাসনাত
- ৭ মাসে ব্যাগ বিক্রি করে আড়ংয়ের আয় প্রায় ৩ কোটি
- আবারো বাংলাদেশে ভূমিকম্প অনুভূত
- যে কারণে ইরানের প্রস্তাবে এত রেগে গেলেন ট্রাম্প
- বিএসইসির নতুন গাইডলাইনে গতি ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সাউথইস্ট ক্যাপিটালের আট বিও হিসাবের কারসাজি তদন্তে বিএসইসি
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- নবম পে-স্কেলে আসছে বিশাল পরিবর্তন!
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বোনাস ডিভিডেন্ডের বিভ্রান্তি দূর করল উত্তরা ব্যাংক
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













