৬ ব্যাংকের ফরেনসিক নিরীক্ষার প্রস্তাব বাতিল করল সরকার
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়াত্ব সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকসহ ছয়টি ব্যাংকের ফরেনসিক অডিট করার জন্য বিশ্বব্যাংকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকার। এই পদক্ষেপে ব্যাংক খাতের গভীর সমস্যা সমাধানে সরকারের পূর্ণ স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত।
বিশ্বব্যাংক সম্প্রতি বিদেশী নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে এসব ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের প্রস্তাব করেছিল। এর উদ্দেশ্য ছিল ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতার প্রকৃত চিত্র বের করা এবং তা পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া।
তবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের মতে, সরকার বিশ্বব্যাংকের এই প্রস্তাবে রাজি নয়। কারণ, সরকার এসব ব্যাংকের সমস্যা সমাধানে ‘নিজস্ব’ সমাধান পদ্ধতিকে অগ্রাধিকার দেয়। যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, এমন একটি নিরীক্ষায় ঋণ কেলেঙ্কারি এবং রাজনৈতিকভাবে প্রভাবিত পর্ষদ নিয়োগসহ অন্যান্য অপারেশনাল অব্যবস্থাপনার প্রকৃত চিত্র বেরিয়ে আসত। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুরু থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। কারণ এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
এ বিষয়ে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তাফা কে মুজেরি সংবাদ মাধ্যমকে বলেছেন, ফরেনসিক অডিট রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক সংকটের গভীরতা এবং সমস্যার মূল কারণ উন্মোচন করত। তিনি মনে করেন, ব্যাপক খেলাপি ঋণ এবং দুর্নীতির মাত্রা প্রকাশ এড়াতে সরকার এই ধরনের নিরীক্ষার বিরোধিতা করছে। যদি আর্থিক অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রকৃত চিত্র বেরিয়ে আসে, তাহলে জনগণ প্রশ্ন তুলতে পারে যে সরকারের এই ব্যাংকগুলো পরিচালনা করা উচিত কি না। মুজেরি জোর দিয়ে বলেন, সমস্যার গভীরে পৌঁছাতে এবং কার্যকর সমাধান বাস্তবায়ন করতে একটি স্বাধীন বিদেশী নিরীক্ষা জরুরি।
অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় দুটি বিদেশী নিরীক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে ছয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের ফরেনসিক নিরীক্ষা সম্পন্ন করেছে। ওই নিরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিবি ইসলামিক ব্যাংককে বিলুপ্তির পরিকল্পনা করছে।
তবে রাষ্ট্রায়াত্ব ব্যাংকের আর্থিক অবস্থা সত্যিই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জনতা ব্যাংকের মোট ঋণের ৭৫ শতাংশ বা ৭০ হাজার ৮৪৫ কোটি টাকা খেলাপি ঋণ। বেক্সিমকো গ্রুপ ও এস আলম গ্রুপের মতো বড় ঋণগ্রহীতা যথাক্রমে ২৪ হাজার ৬৮২ কোটি ও ১০ হাজার ১০০ কোটি টাকা তুলে নিয়েছিল, যার বেশিরভাগই এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে।
এছাড়া, অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ছিল ২৯ হাজার ৭২০ কোটি টাকা, যা মোট ঋণের ৪১.৩৫ শতাংশ। সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ১৯ হাজার ৯১ কোটি এবং রূপালী ব্যাংকের ১৭ হাজার ১২২ কোটি টাকা। এই আর্থিক অবনতির মূল কারণ হলো পূর্ববর্তী সরকারগুলোর সময়ে ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার।
মামুন/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব




.jpg&w=50&h=35)








