আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির দাপট
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাব থেকে বের হয়ে এসেছে হাওড় অধ্যুষিত উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা কিশোরগঞ্জ। একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে দীর্ঘ সময় এ অঞ্চলে আওয়ামী লীগের প্রভাব বিস্তার থাকলেও এবার ভিন্ন চিত্র তৈরি হয়েছে। এলাকা ছেড়ে পালিয়ে গেছেন দলের বহু নেতা-কর্মী, যাদের বিরুদ্ধে রয়েছে হামলা, হত্যা ও মানবতাবিরোধী মামলার অভিযোগ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জে চলছে নতুন হিসাব-নিকাশ। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও রাজনৈতিক মাঠের বাইরে থাকলেও বিএনপি ও বিভিন্ন ইসলামি দলের প্রার্থীরা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। জামায়াতে ইসলামী ইতোমধ্যেই ৬ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য ইসলামি দলগুলোও তাদের প্রার্থী চূড়ান্ত করছে। তবে বিএনপির প্রতিটি আসনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এত বেশি যে সংগঠন এখনো অগোছালো অবস্থায় রয়েছে।
১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জের সংসদীয় আসন সংখ্যা বর্তমানে ৬টি। ১৯৯১ সালের নির্বাচনে এখানে বিএনপি জয় পায় ৫ আসনে, আওয়ামী লীগ পায় ২টি। কিন্তু ১৯৯৬ সালে পরিস্থিতি উল্টে যায়—তখন আওয়ামী লীগ জেতে ৫ আসনে আর বিএনপি মাত্র ২টিতে। ২০০১ সালে বিএনপি জয়ী হয় ২ আসনে, আওয়ামী লীগ ধরে রাখে ৫টি। ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত সব নির্বাচনে ৫ আসনই ছিল আওয়ামী লীগের দখলে, আর একটি আসন ছেড়ে দেওয়া হয়েছিল জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুকে। এবার কিন্তু দৃশ্যপট বদলে গেছে, বড় দল হিসেবে সব আসনে বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মনে করেন, দলটির শক্ত ভীত রয়েছে তৃণমূলে। প্রার্থী নির্বাচনে ভিড় থাকলেও চূড়ান্ত মনোনয়ন পেলে সবাই একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, "সুষ্ঠু ভোট হলে কিশোরগঞ্জের সব আসনে বিএনপি জয় পাবে।" অপরদিকে জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী জানান, তাদের দল সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং মাঠে কাজ করছে। তিনি আশা করেন, এ নির্বাচনে জামায়াত ভালো ফল করবে।
কিশোরগঞ্জ-০১ আসন (জেলা সদর ও হোসেনপুর) থেকে বিএনপির একাধিক শীর্ষ নেতা মনোনয়ন চাইছেন—এর মধ্যে রয়েছেন সাবেক জেলা জজ রেজাউল করিম খান চুন্নু, মাজহারুল ইসলাম, মাসুদ হিলালী, আঈম ওয়ালী উল্লাহ রাব্বানী, খালেদ সাইফুল্লাহ সোহেল, হাজী ইসরাইল মিয়া, ব্যারিস্টার আতিকুর রহমান ও সাবেক মেয়র আবু তাহের মিয়া। অন্যদিকে জামায়াত এখানে একক প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়াকে। গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তেও রয়েছে সম্ভাব্য প্রার্থী।
কিশোরগঞ্জ-২ আসন (কটিয়াদী ও পাকুন্দিয়া) দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও বিএনপি এখানে নতুন উদ্যমে প্রস্তুত হচ্ছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট জালাল উদ্দীন, আশফাক আহমেদ জুন, রুহুল আমিন আকিল, শহীদুজ্জামান কাকন, খন্দকার আশরাফ মামুন, তোফাজ্জল হোসেন দিলীপসহ আরও অনেকে। যুবনেতা আশরাফ মামুন বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার সিঁড়ি নয়, মানুষের পাশে থাকার অঙ্গীকার। জামায়াত, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও জমিয়তের প্রার্থীরাও এলাকায় সক্রিয়।
কিশোরগঞ্জ-৩ আসন (করিমগঞ্জ ও তাড়াইল) এবার সবচেয়ে বেশি আলোচনায়। বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, জালাল মোহাম্মদ গাউস, জাহাঙ্গীর আলম মোল্ল ও সাইফুল ইসলাম সুমন। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর অবস্থান এখন নড়বড়ে। পাশাপাশি জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের প্রার্থীরাও প্রচারণায় নেমেছেন।
কিশোরগঞ্জ-৪ আসন (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) একসময় ছিল সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিকের দখলে। এবার বিএনপির শীর্ষ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান নতুন করে শক্ত অবস্থান তৈরি করছেন। এছাড়া মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা, আমিনুল ইসলাম রতন, ফেরদৌস আহমদ লাকী, সুরঞ্জন ঘোষ ও জহির উদ্দিন ভূঁইয়া। ইসলামি দলগুলোও একাধিক প্রার্থী নিয়ে এখানে প্রচারণায় রয়েছে।
কিশোরগঞ্জ-৫ আসন (বাজিতপুর ও নিকলী) থেকে বিএনপির শক্ত প্রার্থী হিসেবে দেখা হচ্ছে শেখ মুজিবুর রহমান ইকবালকে। তবে এ আসনে আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন চাইছেন। জামায়াত, খেলাফত মজলিস, জমিয়ত ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রার্থীরাও সক্রিয় মাঠে।
কিশোরগঞ্জ-৬ আসন (ভৈরব ও কুলিয়ারচর) দীর্ঘদিন ধরে ছিল আওয়ামী লীগের হাতে। এখানে বিএনপির প্রভাবশালী নেতা শরীফুল আলম একক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে জামায়াত, জমিয়ত, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরাও ভোটের মাঠে।
মারুফ/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













