টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে তারকাদের পোস্ট—গুজব নাকি সত্য?
বিনোদন প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে ১৫ আগস্ট (শুক্রবার)। ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় তাকে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত বছর থেকে এ দিনটি আর সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নানা উপায়ে শোক প্রকাশ করেছেন। সেই তালিকায় শোবিজ অঙ্গনের বহু তারকাও অংশ নেন।
তাদের মধ্যে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, মেহের আফরোজ শাওন, আজমেরী হক বাঁধন, নাজিফা তুষি, সুনেরাহ বিনতে কামাল, খায়রুল বাসার, সাজু খাদেম, আরশ খান, ইরফান সাজ্জাদ, জাহের আলভী, পিয়া জান্নাতুলসহ আরও অনেকে।
পাশাপাশি নির্মাতা শরাফ আহমেদ জীবন, সুমন আনোয়ার, গায়িকা কোনাল, ব্যান্ড আর্টসেলের ভোকালিস্ট লিংকন ডি কস্টা ও জলের গানের শিল্পী রাহুল আনন্দও শোকবার্তা পোস্ট করেন।
তবে দিন শেষে অনলাইনে ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন। অভিযোগ ওঠে, কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার জন্য অর্থ দেওয়া হয়েছে। বিষয়টি আরও জোরালো হয় যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, মেহের আফরোজ শাওনের নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন অভিনয়শিল্পীর কাছে প্রায় ২০ হাজার টাকা পাঠানো হয়েছে।
এ নিয়ে ভক্তদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হলে সত্যতা যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। তাদের তদন্তে উঠে আসে, ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, সেই স্টেটমেন্টে একাধিক অসঙ্গতি রয়েছে। প্রথমত, উল্লেখ করা অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রকৃত অ্যাকাউন্ট নম্বর হয় ১১ সংখ্যার। এছাড়া খোঁজ নিয়ে দেখা গেছে, ওই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্বই নেই।
সংস্থাটির মতে, আসল ব্যাংক স্টেটমেন্টে কখনো টাকা গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না। অথচ ভাইরাল নকল স্টেটমেন্টে সেই তথ্যগুলো প্রকাশ করা হয়েছে।
তাদের বিশ্লেষণে দেখা যায়, সহজলভ্য একটি টেমপ্লেটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লোগো বসিয়ে এই ভুয়া স্টেটমেন্ট তৈরি করা হয়েছে। অতীতেও একই টেমপ্লেট ব্যবহার করে নকল স্টেটমেন্ট বানানোর নজির রয়েছে। তাই এটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য বানানো হয়েছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
মিরাজ/
পাঠকের মতামত:
- আবহাওয়ায় পরিবর্তনের আভাস, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- আইটিসির প্রথম প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসসির ডিভিডেন্ড ঘোষণা
- পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ
- যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ













