বিনিয়োগ মন্থর, ব্যাংকে বাড়ছে আমানত ও উদ্বৃত্ত তারল্য
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে কিছু অনিয়ম ও আর্থিক সংকট দেখা দিলেও সামগ্রিকভাবে আমানত ও উদ্বৃত্ত তারল্য বাড়ছে। একইসঙ্গে মানুষের মধ্যে নগদ টাকা হাতে রাখার প্রবণতাও বেড়েছে, যা আপাতদৃষ্টিতে একটি পরস্পরবিরোধী পরিস্থিতি। মূলত বেসরকারি খাতে বিনিয়োগের গতি না থাকা এবং উদ্যোক্তাদের ঋণ গ্রহণে আগ্রহ কমায় ব্যাংকে আমানত ও উদ্বৃত্ত তারল্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ জুন মাসে ব্যাংকগুলোতে আমানত প্রায় সাড়ে ৪৫ হাজার কোটি টাকা বেড়ে এবং উদ্বৃত্ত তারল্য প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা হয়েছে। একই সময়ে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থ বেড়েছে প্রায় দুই হাজার ৬০০ কোটি টাকা।
অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা এই পরিস্থিতিকে অস্বাভাবিক বলে মনে করছেন। তাদের মতে, এর ফলে নতুন পুঁজি উৎপাদনে ব্যবহার না হওয়ায় কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দুর্বল ব্যাংকগুলো নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে তারা সতর্ক করেছেন।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, দেশে বিনিয়োগের পরিবেশের অভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তাই বেসরকারি বিনিয়োগ কমার প্রধান কারণ। তিনি বলেন, 'গত ৫ আগস্টের পর থেকে দেশে ১৭৫টি আন্দোলন হয়েছে। এমন পরিস্থিতিতে কেউ বিনিয়োগে সাহস দেখাবে না।' তিনি আরও বলেন, রাজনৈতিক দিক থেকে অনিশ্চয়তা কিছুটা কমলেও, নির্বাচন সুষ্ঠু না হওয়া পর্যন্ত তা পুরোপুরি কাটবে না।
গত কয়েক বছর ধরেই দেশে বেসরকারি বিনিয়োগে এক ধরনের ধীরগতি বিরাজ করছে। করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গত বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। এর বিপরীতে, ব্যাংকগুলো এখন বেসরকারি খাতে ঋণ দেওয়ার চেয়ে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করাকে বেশি নিরাপদ ও লাভজনক মনে করছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, বিনিয়োগ আকর্ষণের জন্য সবার আগে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, ঋণের সুদের হার বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণেও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
নতুন বিনিয়োগের অন্যতম সূচক হলো শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি। গত তিন অর্থবছর ধরে এর আমদানি কমছে, যা দেশের নতুন বিনিয়োগে আগ্রহ হ্রাসের ইঙ্গিত দেয়। এর প্রভাবে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি তলানিতে পৌঁছেছে। গত জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৬ দশমিক ৪০ শতাংশ, যা ইতিহাসে সর্বনিম্ন।
গত জুন মাস শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৫৬৫ কোটি টাকা, যা আগের মাসের চেয়ে প্রায় ৪৫ হাজার ৫০০ কোটি টাকা বেশি। এক বছরের ব্যবধানে এই আমানত বেড়েছে প্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। একই সময়ে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য প্রায় ৯৭ হাজার কোটি টাকা বেড়ে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
এদিকে, কিছু ব্যাংকে মানুষের আস্থার সংকটের কারণে নগদ টাকা হাতে রাখার প্রবণতাও দেখা গেছে। গত জুন মাস শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকা, যা এক মাস আগের তুলনায় প্রায় ২ হাজার ৬৭৩ কোটি টাকা বেশি। কোরবানির ঈদ এবং দুর্বল ব্যাংক একীভূতকরণের ঘোষণার কারণে এই সময়ে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েছে বলে ব্যাংকাররা জানিয়েছেন।
মিজান/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













