ইতিহাসে শেখ মুজিবের অবস্থান নিয়ে যত বিতর্ক
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে দেশে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পর, ১৫ আগস্ট তাঁর হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকীতে দেশে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন, বরং বিতর্ক ও আলোচনা চলছে তাঁর ঐতিহাসিক অবস্থান নিয়ে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ‘এককেন্দ্রিক ইতিহাস’ তৈরির চেষ্টায় শেখ মুজিবকে দলের সীমানায় আটকে ফেলেছিল। দীর্ঘমেয়াদি তোষামোদনির্ভর প্রচার-প্রচারণা, শিক্ষা ও প্রশাসনে তাঁর একক বর্ণনায় বিরক্তি তৈরি করে নতুন প্রজন্মের মাঝে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা বলেন,"একমুখী ইতিহাস নির্মাণে অন্য নেতাদের ভূমিকাকে বাদ দেওয়া হয়েছিল। ইতিহাসকে দলীয় রঙে রঙিন করে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারায়।"
অধ্যাপক আনু মুহাম্মদের মতে,"শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মুজিবও আক্রান্ত হন। স্বতঃস্ফূর্তভাবে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাই তার প্রমাণ।"
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার ক্ষমতা হারালে দেশে এক অভূতপূর্ব রাজনৈতিক পালাবদল ঘটে। আওয়ামী লীগের একচ্ছত্র নিয়ন্ত্রণ ভেঙে পড়ে এবং ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি সহ বহু প্রতীকী স্থাপনায় হামলা হয়। এবছরও ১৫ আগস্টে সেখানে আওয়ামী লীগের কোনো কর্মসূচি দেখা যায়নি; বরং বিরোধী গোষ্ঠীর পাহারায় ছিল এলাকা।
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা বলছেন, আগে শেখ মুজিবকে মহানায়ক হিসেবে পড়ানো হতো, এখন পাঠ্যবইয়ে এসেছে ভিন্ন, এমনকি বিপরীত ধারণা—যা তাদের বিভ্রান্ত করছে।
ছাত্র আহসান হাবিব ও আরমান বলেন,“আমরা আগে তাঁকে পর্বতের মতো নেতা বলে জেনেছি, এখন শিখছি অন্য কথা। আমরা বুঝতে পারছি না—কোনটা সত্য।”
বিশ্লেষকেরা মনে করেন, দীর্ঘ সময় শেখ মুজিবকে ‘মুজিববাদ’ নামে এক আদর্শিক প্রকল্পে রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল। নানা মুজিব কর্নার, বই প্রকাশ, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং শিক্ষায় একতরফা প্রচারে মানুষ বিরক্ত হয়ে পড়ে। ২০২০ সালের জন্মশতবার্ষিকীতে যে বিশাল ব্যয়ের (সাড়ে বারশো কোটি টাকা) আয়োজন হয়েছিল, তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।
সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,"আওয়ামী লীগ শেখ মুজিবকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। অন্য নেতাদের ভূমিকাকে উপেক্ষা করে তাঁকে নিয়ে একমুখী বয়ান তৈরি করা হয়েছে।"
যদিও ভারত, যুক্তরাষ্ট্রসহ বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা মনে করছেন—ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে ফেলা এবং মুজিববিরোধী প্রবণতা দেখে মানুষের মধ্যে নতুন করে সহানুভূতি তৈরি হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের অতীত ব্যবহারের ফল এবং নতুন প্রজন্মের মাঝে বিশ্বাসযোগ্যতা হারানোরই প্রমাণ।
জাহিদ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







