ভারতের সরকারি ছাপাখানা থেকে বাংলাদেশে আসছে বিপুল জাল নোট!
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অভিযোগ করেছেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দেশের বিভিন্ন রুটে প্রায় ২ লাখ কোটি টাকার সমমূল্য জাল নোট ঢুকানো হচ্ছে।
সায়েরের দাবি অনুযায়ী, এই নোটগুলো খালি চোখে চেনা কঠিন এবং বাংলাদেশের ব্যাংকগুলোর অটোমেটেড যাচাই মেশিনেও তা শনাক্ত করা যাচ্ছে না। নোটগুলোতে ব্যবহৃত কাগজ, নিরাপত্তা সুতার প্রলেপ এবং হলোগ্রাম মূল মুদ্রার সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ।
তিনি আরও বলেছেন, এসব নোট ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা-নিয়ন্ত্রিত মুদ্রা ছাপাখানায় ছাপানো হয়েছে। এরপর বিশেষভাবে পরিকল্পিত ও গোপন পদ্ধতিতে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।
সায়ের পোস্টে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। একটি স্ক্রিনশটে হিন্দি ভাষায় লেখা ছিল, “ভাই, আপনি কি মাল নিতে যাচ্ছেন? যদি নিতে চান, দ্রুত জানান। আগামীকাল আরও দুটি পার্সেল আসছে, সেগুলো আপনার সঙ্গে পাঠিয়ে দেব। অর্ডার কনফার্ম করতে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠাতে হবে।”
অন্য স্ক্রিনশটে আরও লেখা ছিল, “আমি আপনাকে একটি নাম্বার দিচ্ছি। এই নাম্বারে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠান এবং আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিন। মাল দু’দিনের মধ্যে পৌঁছে যাবে।”
জুলকারনাইন সায়েরের দাবি, এই নোটগুলো অত্যন্ত কম মূল্যে জাল নোট চক্রের হাতে পৌঁছানো হচ্ছে, যার লক্ষ্য দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা, ভেতর থেকে অর্থনীতি ধ্বংস করা এবং সন্ত্রাস ও নাশকতায় অর্থায়ন করা।
তিনি জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা ইউনিট এই বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। তবে চ্যালেঞ্জ যথেষ্ট বড় হওয়ায় জনসচেতনতা তৈরির ওপরও জোর দিতে হবে।
সায়ের সতর্ক করেছেন, যদি এই নোটগুলো বাজারে প্রবেশ করতে শুরু করে, তবে এটি দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের সঞ্চিত অর্থের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
বর্তমানে এই বিষয়ে সরকারি কোনো বিবৃতি পাওয়া যায়নি। অভিযুক্ত দেশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
আন্তর্জাতিক সাংবাদিক জুলকারনাইন স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, যদি তার তথ্য সঠিক হয়, এটি শুধু অর্থনৈতিক নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধেও একটি গভীর ষড়যন্ত্র।
সায়ের পাঠকদের উদ্দেশে বলেছেন, ব্যাংকিং লেনদেনের সময় সতর্ক থাকুন, সন্দেহজনক নোট পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং বাজারে লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করুন।
সিরাজ/
পাঠকের মতামত:
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়













