কারসাজির শেয়ারে আগুন, নিশ্চুপ ডিএসই-বিএসইসি!
নিজস্ব প্রতিবেদক : লাগামহীনভাবে বেড়েই চলেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর। এরপরও কোম্পানিটির দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থা। কোনো কারণ ছাড়াই এই কোম্পানির দর বৃদ্ধি বিনিয়োগকারীদের পুঁজি ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিকভাবে দর বেড়ে আজ গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। গত ২৯ মে’র পর থেকেই ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ারদর বাড়তে শুরু করেছে। গত ২৯ মে কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ৪০ পয়সা ছিল। চলতি বছরের ৭ জুলাই’র পর থেকে কোম্পানিটির দর বৃদ্ধির পরিমাণ তুলনামুলকভাবে বেশি বেড়েছে।
গত ৭ জুলাই কোম্পানিরটির শেয়ারদর ছিল ৮৭ টাকা। গত তিন মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১৭৬ টাকা ৫০ পয়সা বা ২০২.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৫০ পয়সায়।
টানা দর বৃদ্ধির জেরে গত ৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বেড়ে চলেছে। তবুও শেয়ারদরের উর্ধ্বমুখী ধারা থামেনি। অথচ এমন অস্বাভাবিক পরিস্থিতিতেও ডিএসই এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।
গত ৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত এক মাসের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭৫ টাকা ২০ পয়সা বা ৩৯.৮৩ শতাংশ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। তবে তখন শেয়ারটির দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
বাজার বিশ্লেষকরা বলছেন, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারদর আকাশচুম্বী হওয়া বাজার কারসাজির ইঙ্গিত বহন করে। তারা মনে করছেন, বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা ও বাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসি ও ডিএসইর জরুরি তদন্ত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এ ধরনের লাগামহীন দরবৃদ্ধি পুরো বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
মামুন/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




