প্রতারণামুক্ত শেয়ারবাজারের বার্তা নিয়ে শুরু বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা এবং আস্থা নিশ্চিত করার দৃঢ় বার্তা নিয়ে আজ, রবিবার (৬ অক্টোবর ২০২৫), রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর উদ্যোগে শুরু হলো ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ–২০২৫’।
International Organization of Securities Commissions (IOSCO)-এর সদস্য হিসেবে বাংলাদেশ ২০১৭ সাল থেকে এই গুরুত্বপূর্ণ সপ্তাহটি উদযাপন করে আসছে। বৈশ্বিক প্রতিপাদ্য হিসেবে বিএসইসি এবার 'প্রতারণা ও কেলেঙ্কারি প্রতিরোধ' (Fraud & Scam Prevention)-কে বেছে নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তব্যে বিএসইসি কমিশনার মো. আলী আকবর জোর দিয়ে বলেন, "বিনিয়োগকারীদের সুরক্ষা কেবল নিয়ন্ত্রক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্য। জালিয়াতি প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জবাবদিহির সংস্কৃতিও তৈরি করতে হবে।" তিনি জানান, বিনিয়োগকারীদের শিক্ষিত ও সক্ষম করতে কমিশন নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার এবং আর্থিক খাত বিশ্লেষক ইয়াওয়ার সাইদ। বক্তারা জালিয়াতির ধরন, প্রতিরোধে বিএসইসি-এর পদক্ষেপ এবং এনফোর্সমেন্ট বা শাস্তিমূলক কার্যক্রমকে কঠোর করার উপর গুরুত্বারোপ করেন।
আধুনিক আইন ও কঠোর শাস্তির দাবিপ্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান একটি যুগোপযোগী ও আধুনিক শেয়ারবাজার আইন প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, “'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩' এবং 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯' একীভূত করে একটি নতুন আইন আনা সময়ের দাবি।” তিনি আর্থিক জালিয়াতি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দুদক ও বিএফআইইউসহ অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ নিশ্চিত করেন যে, কমিশন ইতোমধ্যেই উল্লিখিত দুটি আইন একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরও জানান, অতীতের অনিয়ম ও জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ইতোমধ্যে সাতটি মামলায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতারণা রোধে প্রযুক্তির ব্যবহারচেয়ারম্যান জানান, প্রতারণা প্রতিরোধে বিএসইসি প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। সব ব্রোকারকে এখন সমন্বিত ও অপরিবর্তনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যারের আওতায় আনা হয়েছে। পাশাপাশি মিউচ্যুয়াল ফান্ড খাতের সুশাসন এবং তালিকাভুক্ত কোম্পানির জবাবদিহিতা নিশ্চিত করতেও কার্যক্রম চলছে।
তিনি দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বিনিয়োগের সঙ্গে যুক্ত করার জন্য একটি আধুনিক, নিরাপদ ও প্রতারণামুক্ত শেয়ারবাজার গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে ডিএসই, সিএসই, ডিবিএ ও সিডিবিএল-এর যৌথ উদ্যোগে আগামী ৮ অক্টোবর "Empowering Investors through Emerging Technology & Digital Finance" এবং ১২ অক্টোবর বিএআইসিএম "Financial Statement Analysis and Its Relevance in Machine Learning-based Stock Price Prediction" শীর্ষক সেমিনার ও কর্মসূচি আয়োজন করবে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




