অদৃশ্য হওয়ার পোশাক আবিষ্কার করলেন গবেষকরা!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ছোটবেলা লুকোচুরি খেলেননি এমন লোক পাওয়া দুষ্কর। ভাবুন তো একবার বাস্তবে যদি এমন সুযোগ থাকত যে কোনো পোশাক পরলে আপনিও অদৃশ্য হয়ে যেতে পারছেন। এমনটা কি আসলেই সম্ভব? অসম্ভব মনে হলেও বাস্তবে এটি সম্ভব করেছে চীন।
দেশটির একদল স্নাতক শিক্ষার্থী এমন এক ধরনের কোট উদ্ভাবন করেছে যা মানুষকে লুকিয়ে রাখতে পারে। এমন পোশাক পরা ব্যক্তিকে কোনো ক্যামেরাই শনাক্ত করতে পারে না।
এই চাদর দেখতে খুবই সাধারণ এবং দামেও সস্তা। হংকং থেকে প্রকাশিত চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চীনা তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ‘ইনভিসডিফেন্স’।
গবেষকেরা বলছেন- এই চাদরটি খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয়। গত বছরের ২৭ নভেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত চায়না পোস্টগ্র্যাজুয়েট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস কমপিটিশনে এই আবিষ্কার প্রথম পুরস্কার জিতে নেয়।
তরুণ গবেষকদের এই প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন উহান ইউনিভার্সিটির স্কুল অব কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াং ঝেং। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাডেমিক আলোচনার আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ২০২৩ সালের সম্মেলনে এই আবিষ্কারের নিবন্ধ গৃহীত হয়েছে।
আবিষ্কারের বিষয়ে ওয়াং ঝেং বলেন, আজকাল অনেক নজরদারি যন্ত্র মানবদেহ শনাক্ত করতে পারে। রাস্তায় থাকা ক্যামেরাগুলোতে পথচারী শনাক্তকরণ ব্যবস্থা আছে রয়েছে। বিভিন্ন স্মার্ট গাড়ি পথচারী, রাস্তা এমনকি এর সামনে আসা বাধাগুলো শনাক্ত করতে পারে।
তিনি বলেন, আমাদের ইনভিসডিফেন্স ব্যবহারে হয়তো ব্যক্তি ক্যামেরায় ধরা পড়বে কিন্তু সেটি যে একজন মানুষ সে বিষয়ে কোনো তথ্য দেবে না।
তরুণ এই গবেষক বলেন, দিনের বেলায় ক্যামেরা প্রায়ই চলাফেরা, শারীরিক কাঠামোর সাহায্যে মানবদেহ শনাক্ত করে। কিন্তু ইনভিসডিফেন্স যে এমন এক ধরনের ক্যামোফ্ল্যাজ প্যাটার্ন আছে যা ক্যামেরার দৃষ্টির অ্যালগরিদমে হস্তক্ষেপ করে এটিকে অন্ধ করে দেয়। যে কারণে এটি পরিহিত কাউকে সেই ক্যামের শনাক্ত করতে পারে না।
তিনি আরও বলেন, আবার রাতের বেলায় ক্যামেরা ইনফ্রারেড থার্মাল ইমেজিং বা মানুষের দেহের তাপমাত্রা শনাক্ত করার মাধ্যমে মানবদেহ শনাক্ত করে। কিন্তু ইনভিসডিফেন্সের ভেতরের পৃষ্ঠে অবস্থিত অনিয়মিত আকারের তাপমাত্রা-নিয়ন্ত্রক মডিউলগুলো এক ধরনের অস্বাভাবিক তাপমাত্রার প্যাটার্ন তৈরি করে যা ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করে।
ওয়াং ঝেং বলেন, ইনভিসডিফেন্সের একটি সম্পূর্ণ সেটের মূল্য মাত্র ৫০০ ইউয়ান বা ৭০ ডলারে কম। তবে অন্য অনেকেই এই আবিষ্কারের নেতিবাচক দিকও দেখছেন। কেউ কেউ বলছেন, এর ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে।
শেয়ারনিউজ, ২২ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













