চ্যাটজিপিটির ডায়েট মেনে মৃত্যুর মুখে
নিজস্ব প্রতিবেদক : চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড বিষক্রিয়া হয় ওই ব্যক্তির। মার্কিন চিকিৎসা বিষয়ক সাময়িকী এসিপি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা বিষয়টির তদন্ত প্রতিবেদন করেন। প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তি চ্যাটজিপিটির পরামর্শ মেনে তিন মাস ধরে নিয়মিত সোডিয়াম ব্রোমাইড খেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, তাঁর ডায়েটে ক্লোরাইডের প্রয়োজন আর এই সোডিয়াম ব্রোমাইডই এর নিরাপদ বিকল্প। চ্যাটজিপিটি তাঁকে এই পরামর্শ দিয়েছিল। কিন্তু সোডিয়াম ব্রোমাইডের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক করতে ভুলে গিয়েছিল এই কৃত্রিম বুদ্ধিমত্তা।
৬০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসককে দেখাতে আসেন এবং অভিযোগ করেন তাঁর প্রতিবেশিরা তাঁকে বিষ দিয়েছে। তাঁর মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ চোখে পড়ে চিকিৎসকদের। তিনি তৃষ্ণার্ত ছিলেন কিন্তু পানি খেতে চাইছিলেন না। তাঁর হ্যালুসিনেশনও হচ্ছিল। বড় ধরনের মানসিক বিপর্যস্ততার কারণে পর্যবেক্ষণে রাখা হয় ওই ব্যক্তিকে।
এরপর ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার পর এবং অ্যান্টি-সাইকোটিক ওষুধ দেওয়ার পরে তাঁর লক্ষণগুলো কিছুটা প্রশমিত হতে শুরু করে। যখন স্বাভাবিক অবস্থা হয়, তিনি তখন তাঁর অসুস্থতার মূল কারণটি জানান। খাবারে অতিরিক্ত লবনের ব্যবহার নিয়ে দুশ্চিন্তা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে তিনি এর বিকল্প সন্ধান করছিলেন। এরপর ক্লোরাইড উপাদানের বিকল্প হিসেবে চ্যাটজিপিটি তাকে নিরাপদ হিসেবে ব্রোমাইডের নাম উল্লেখ করে। স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা না করেই তিনি সোডিয়াম ব্রোমাইড খাওয়া শুরু করেন।
সাধারণত ওষুধের মধ্যে ব্রোমাইড উপাদান ব্যবহার করা হয় উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায়। স্বাস্থ্যগত ঝুঁকির কারণে কয়েক দশক ধরেই এর ব্যবহার বাতিল করা হয়েছে। এখন ব্রোমাইড পাওয়া যায় কিছু প্রাণির ওষুধে, আর কিছু ইন্ডাস্ট্রিয়াল পণ্যে।
হাসপাতালে তিন সপ্তাহ থাকার পর সুস্থ হয়ে ওঠেন ওই ব্যক্তি। এ ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
জাহিদ/
পাঠকের মতামত:
- অমিত শাহকে ঘিরে নতুন বিতর্কে শেখ হাসিনা ইস্যু
- আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
- যে কারণে হাসপাতালে মধ্যরাতে যুবদল নেতারা
- প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন—“এটা নষ্ট হতে দেবেন না”
- যুক্তরাজ্য-এ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগের ঘোষণা
- ঢাকার ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু, আবেদন করবেন যেভাবে
- ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প; সামনে এল সাংবিধানিক পথ
- যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতি
- অবশেষে বাংলাদেশিদের জন্য সুখবর
- দুই শর্তে আটকে গেল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা!
- এবার ইসরায়েলি হামলায় বাংলাদেশি নিহত
- ক্রেতাদের জন্য সুখবর; কমেছে সোনার দাম
- শিক্ষার্থীদের জন্য সুখবর! সামনে টানা লম্বা ছুটি
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সরকারি দলের ওপর সংসদে ক্ষোভ ঝাড়লেন নাহিদ ইসলাম
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- নামাজের সময় নিয়ে সংসদে স্পিকারের মন্তব্য
- জানা গেল যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ
- সিটি ব্যাংকের রেকর্ড আয় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- নারী আসনে মনোনয়ন পেতে চাইলে জানতে হবে এই শর্তগুলো
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
- যে কারণে হরমুজ প্রণালি পার হতে পারল না বাংলাদেশি জাহাজ
- বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ বিল পাশ
- ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’
- অনলাইন ক্লাস করতে প্রয়োজন যেসব অ্যাপস
- পুরুষদের জন্য এলো অভিনব জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- হজ ও ওমরার সওয়াব পাওয়া যায় ৫ আমলে
- এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে যা জানা গেল
- তেলের বাজারে আসছে নতুন ঝড়
- সিটি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- সূরা আর-রাদ এর গল্প শুনলে কেঁপে উঠবে হৃদয়
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- ৫ লক্ষণ দেখলেই সতর্ক হোন—হতে পারে ক্যানসারের ইঙ্গিত
- কান্না থামাতে গিয়ে ভয়াবহ কাণ্ড—মা গ্রেপ্তার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- ‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’
- সুদের টাকা গরিবকে দিলে কি বৈধ? গুরুত্বপূর্ণ ব্যাখ্যা
- সংসদে হঠাৎ বিভ্রান্তি, স্পিকারের কড়া সতর্কতা
- সংসদে একদিনে আরও ১০ বিল পাস!
- ১০ এপ্রিল থেকে তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের জন্য সতর্কতা
- নির্বাচনের আগে সেই হুমায়ূনের ‘গোপন ভিডিও’ ফাঁস
- হরমুজ ইস্যুতে নতুন মোড়
- সাকিব ইস্যুতে গোপন খেলা; উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- সংসদে ‘তিমি-হাঙর’ মেন্যু!
- কেয়ামতের দিন যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না
- কড়া মন্তব্যের পরই পোস্ট ডিলিট করলেন প্রতিরক্ষামন্ত্রী
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- সংসদে শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা অর্থমন্ত্রীর
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস














