সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
প্রবাস ডেস্ক : সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। রোববার (২৪ মার্চ) বাংলা স্কুলের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, মুক্তি সংগ্রামের বীরত্বগাথা জেনে, কবিতা পড়ে, গান গেয়ে, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা শুনে স্বাধীনতার ৫৩তম বর্ষকে স্মরণ করেছে।
এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টায় বাংলা স্কুল সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
শুরুতেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। কবি শামসুর রাহমানের ‘‘তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা’’ কবিতা থেকে পাঠ করেন বাংলা স্কুলের কার্যকরী কমিটির সহ-সভাপতি ফায়সাল খালিদ শুভ।
এই পর্যায়ে একাত্তরের রণাঙ্গনের যুদ্ধজয়ী বীর শাহাদাত হোসেন মুক্তি সংগ্রামের স্মৃতিচারণ করেন। এই বীর মুক্তিযোদ্ধা বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও বীরত্বের সত্যগল্প বলেন।
যুদ্ধ দিনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এই স্বাধীনতা সংগ্রামী ছাত্রছাত্রীসহ সবাইকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার পরামর্শ দেন।
এই পর্বটি সঞ্চালনা ও পরিচালনা করেন কাজী আশফাক রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্বে স্কুলের ছাত্রছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। দলগত ও একক পরিবেশনা প্রতিটি ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা তাদের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়।
এই পর্বে অংশ নেয় আইজা, আমিরাহ, গার্গি, মিকাইল, রায়ান, জারা, মারিয়াম, ফাতিমা, সারিনা, সোহারদিতি, নাজিফা,সুহানা, মুনাজ্জাহ, মুহাইমীন, নাশভা, রাইয়ান, মাহরুস, অনিরুদ্ধ, আদিয়ান, আমীনা, নাশিয়া, নুসাইবা, মৃন্ময়ী, নুসাইবা হক, জারিফ, আদ্য, অস্কার, অর্নিলা, ইমরান, অর্না ও মারজান।
অনুষ্ঠানের এই পর্বে সঞ্চালকের ভূমিকায় ছিলেন শ্রেণি শিক্ষক অনিতা মন্ডল। সমন্বয় করেন শ্রেণি শিক্ষক অনজুমান আরা আইরিন, শায়লা ইয়াসমীন নুসরাত, সায়মা হক, নুসরাত মৌরি ও অনিতা বিশ্বাস মীরা। দুপুর একটায় বাংলা স্কুল সভাপতি মসিউল আযম খান স্বপন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান সমন্বয়কারী নাজমুল আহসান খানের পরিচালনায় ও অধ্যক্ষ রুমানা খান মোনার সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফায়সাল খালিদ শুভ। কারিগরি নিয়ন্ত্রণে ছিলেন রাফায়েল রোজারিও।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়াকুব আলী ও নুরুল ইসলাম শাহিন। সহযোগিতায় ছিলেন সুমিত রায়, মোস্তফা হাসান, তাবাসসুম হক, বিশাখা পাল, মৃন্ময় পাল, মইনুল ইসলাম ও ফায়সাল রহমান।
প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্যাম্বেলটাউন বাংলা স্কুল ধর্ম–বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য প্রতি রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত থাকে।
শেয়ারনিউজ, ২৬ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ












