বিশ্বের সবচেয়ে সুখী দেশেই বেকারত্বের বিস্ফোরণ!
নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড বর্তমানে তীব্র বেকারত্ব সংকটে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে এখন ফিনল্যান্ডেই বেকারত্বের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছে ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বর মাসে ফিনল্যান্ডে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৬ শতাংশে। ওই সময় দেশটিতে প্রায় আড়াই লাখের বেশি মানুষ কর্মহীন ছিলেন। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বেকারত্বের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফিনল্যান্ড। এর আগে এই অবস্থানে ছিল স্পেন।
২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর এই প্রথম ফিনল্যান্ডে বেকারত্বের হার এত উচ্চ পর্যায়ে পৌঁছাল। বিশ্লেষকদের মতে, এটি দেশটির অর্থনৈতিক দুরবস্থার স্পষ্ট প্রতিফলন।
প্রতিবেদনে দেখা গেছে, একই সময়ে নেদারল্যান্ডসে বেকারত্বের হার ছিল মাত্র ৪ শতাংশ, আর পুরো ইউরোপীয় ইউনিয়নের গড় বেকারত্বের হার ছিল ৬ শতাংশ।
দীর্ঘমেয়াদি প্রবণতা বিশ্লেষণে দেখা যায়, ইউরোপের দক্ষিণাঞ্চলের যেসব দেশে ঐতিহ্যগতভাবে বেকারত্ব বেশি ছিল—যেমন স্পেন ও গ্রিস—সেসব দেশে গত এক দশকে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে এর বিপরীতে ফিনল্যান্ড ও সুইডেনে বেকারত্বের হার ক্রমেই বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, ফিনল্যান্ডে বেকারত্ব বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হলো শ্রমবাজারের আকার বৃদ্ধি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বিদেশি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে শ্রমশক্তিও বৃদ্ধি পেয়েছে।
কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন ফিনিশ অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তুলনামূলকভাবে কম। পাশাপাশি সরকারের নেওয়া কিছু নীতির কারণে অভিবাসীদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন অভিবাসী সংগঠন।
ইউরোস্ট্যাটের এই হতাশাজনক চিত্রের মধ্যেও ফিনল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক ও কর্মসংস্থান মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত এক বছরে দেশটিতে কর্মসংস্থানের সংখ্যা প্রায় ২৫ হাজার বেড়েছে এবং নির্দিষ্ট কিছু খাতে নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। আগামী ১২ মাসের মধ্যে ফিনল্যান্ডের শ্রমবাজার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
মুসআব/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













