সুতা আমদানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ; বিপাকে পোশাক রপ্তানিকারকরা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সুতা আমদানির ওপর ২০ শতাংশ ‘সেফগার্ড ট্যারিফ’ বা সুরক্ষামূলক শুল্ক আরোপের প্রস্তাবকে কেন্দ্র করে সুতা উৎপাদনকারী (স্পিনার) এবং পোশাক রপ্তানিকারকদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। স্থানীয় স্পিনারদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আজ (বৃহস্পতিবার) স্পিনার এবং পোশাক খাতের শীর্ষ সংগঠনগুলোর সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছে। মূলত ১০০ শতাংশ কটন এবং ২০ থেকে ৩০ কাউন্টের ব্লেন্ডেড সুতার আমদানিতে এই বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব করেছে স্থানীয় মিল মালিকরা।
পোশাক ও নিটওয়্যার প্রস্তুতকারক সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, বাড়তি শুল্ক আরোপ করা হলে তাদের চড়া দামে স্থানীয় সুতা কিনতে হবে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। ফলে বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাবে এবং সার্বিক রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। তারা শুল্ক আরোপের বদলে কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে স্থানীয় মিলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
অন্যদিকে, স্থানীয় স্পিনারদের সংগঠন বিটিএমএ দাবি করেছে, দেশীয় শিল্পকে বাঁচাতে এই শুল্ক জরুরি। তাদের অভিযোগ, প্রতিবেশী দেশ ভারত থেকে সস্তা দরে সুতা আসায় (ডাম্পিং) দেশীয় বাজারে প্রায় ১২ হাজার কোটি টাকার সুতা অবিক্রিত পড়ে আছে। বিটিএমএ সভাপতির দেওয়া তথ্যমতে, গত এক বছরে ভারত থেকে সুতা আমদানি ১৩৭ শতাংশ বেড়েছে, যার ফলে অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ইতিমধ্যে প্রায় ৫০টি স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানিয়েছেন, ডব্লিউটিও নিয়মানুযায়ী কোনো নির্দিষ্ট দেশের ওপর শুল্ক আরোপ করা সম্ভব নয়, তাই তারা সামগ্রিকভাবে দেশীয় শিল্পের সুরক্ষা চান। বর্তমানে গ্যাস সংকটের কারণে দেশীয় মিলগুলো মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে। তিনি আমদানিতে শুল্কের পাশাপাশি দেশীয় সুতা ব্যবহারের ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছেন, যাতে রপ্তানি খাতের খরচ না বাড়িয়েও দেশীয় স্পিনারদের রক্ষা করা যায়।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের সুতা আমদানি করেছে। বর্তমানে ভারতের মোট সুতা রপ্তানির ৪৪ শতাংশই আসে বাংলাদেশে, যা দেশটিকে ভারতের সুতার সবচেয়ে বড় গন্তব্যে পরিণত করেছে। প্রায় ৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগের এই বিশাল শিল্পে স্থানীয় স্পিনার এবং পোশাক প্রস্তুতকারকদের মধ্যকার এই দ্বন্দ্ব নিরসনে ট্যারিফ কমিশনের সিদ্ধান্তই এখন সবার নজর কাড়ছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের









.jpg&w=50&h=35)

