মুক্তিযুদ্ধ প্রকল্প বানিয়ে বাংলাদেশি দুই মার্কিন কিশোরীর স্বর্ণপদক জয়
প্রবাস ডেস্ক : অর্চিতা শ্বেতা ও রিফাইয়া ফয়সাল নামের বাংলাদেশি দুই বংশোদ্ভূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রকল্প (প্রজেক্ট) বানিয়ে স্বর্ণপদক জয় করেছে।
অর্চিতা শ্বেতার জন্ম সিঙ্গাপুরে। রিফাইয়া ফয়সালের যুক্তরাষ্ট্রে। তবে জন্ম দুই দেশে হলেও তাদের মা-বাবা বাংলাদেশি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কারমেল হাইস্কুলের নবম গ্রেডের শিক্ষার্থী।
‘দ্য ফরগটেন জেনোসাইড, ফ্রিডম বারিড আন্ডার ব্লাড: দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার’ শিরোনামের এই প্রকল্পে ভাস্কর্যের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের নানা দিক উপস্থাপন করে অর্চিতা ও রিফাইয়া।
প্রতিযোগিতার আয়োজক ছিল ইন্ডিয়ানা হিস্ট্রিক্যাল সোসাইটি। অর্চিতা ও রিফাইয়া জানায়, ওয়ার্ল্ড হিস্ট্রি প্রজেক্ট হিসেবে দলীয়ভাবে ‘টার্নিং পয়েন্ট ইন হিস্ট্রি’, অর্থাৎ বিশেষ কারণে এক ব্যক্তির নেতৃত্বে বিশ্বের ইতিহাস নতুন মোড় নিয়েছে—এমন কিছু পরিকল্পনা করতে বলেছিলেন তাদের শ্রেণিশিক্ষক (২০২৩-২৪ স্কুল ইয়ার)।
পরে প্রকল্পটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিস্ট্রি ডের প্রতিযোগিতায় উপস্থাপন করে তারা। বিচারকদের ৮টি ভিন্ন প্রশ্নের প্রায় প্রতিটি ক্ষেত্রে ‘উদাহরণযোগ্য’ প্রকল্প হিসেবে স্বীকৃতি পায় এটি। প্রতিযোগিতায় অন্তত ৩০০টি প্রকল্প উপস্থাপিত হয়।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালে অর্চিতার বয়স যখন দেড় বছর, তখন সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে থিতু হন চন্দ্রনাথ। আর রিফাইয়ার বাবা আবু নাসের ফয়সাল যুক্তরাষ্ট্রে যান গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে।
বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই কিশোরীর প্রকল্পে ব্রিটিশ শাসনের পরপর ভারত-পাকিস্তান সৃষ্টির ধারণা ছাড়াও আছে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের চিন্তাভাবনার ভিন্নতা, বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর নির্বাচন, দশক ধরে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণমানুষের অধিকার—বিভিন্ন দাবিদাওয়া, ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ–অভ্যুত্থান, সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের বিপুল বিজয়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধের নানা দিক।
অর্চিতা ও রিফাইয়া জানিয়েছে, এই প্রকল্পে কারমেল হাইস্কুলের লাইব্রেরিসহ শহরের পাবলিক লাইব্রেরিতে থাকা বিভিন্ন বই, সংবাদপত্রে ছাপা হওয়া মুক্তিযুদ্ধের খবর, ফটোসাংবাদিক রশিদ তালুকদারের বিভিন্ন ছবিসহ প্রায় ২০টি রেফারেন্স ঘেঁটেছে তারা। পাশের শহর ফিশার্সে বসবাস করা বীর মুক্তিযোদ্ধা হোসেইন এম আনোয়ারের সরাসরি সাক্ষাৎকার নিয়েছে।
নিউইয়র্কে বাস করা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের সাক্ষাৎকার নিয়েছে মেসেঞ্জারে। গত ডিসেম্বর থেকে টানা প্রায় চার মাস কাজ শেষে তারা প্রথমে ক্লাসে জমা দেয় প্রকল্প। পরে পাবলিক লাইব্রেরিতে প্রদর্শন এবং প্রতিযোগিতার রিজিওনাল স্কেলে (আঞ্চলিক পর্যায়ে) বিচারকদের সামনে প্রকল্পটি তুলে ধরে তারা। শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা












